দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ মতিন স্যারের সিদ্ধান্তের মধ্যে আরোহগত মৌলিক পার্থক্য নির্দেশ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ মনির ও মতির সিদ্ধান্তে যথাক্রমে বৈজ্ঞানিক আরোহ এবং পূর্ণাক্তা আরোহের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। এ কারণে বৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লক্ষ অনুপস্থিত থাকার জন্য পূর্ণাঙ্গ আরোহকে অপ্রকৃত আরোহ বলা হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি নতুন ও সার্বিক সত্য প্রতিষ্ঠা করে যা বিজ্ঞানের ভিত্তি হিসেবে কাজ করে। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ কেবল জানা তথ্যের একটি সংক্ষিপ্ত সমষ্টি প্রকাশ করে, যা নতুন কোনো জ্ঞান প্রদান করে না। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মত। আসলে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল। এতে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঘটনাবলিকে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দুটি ঘটনার মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল নয়। এতে দৃষ্টান্ত গণনার মাধ্যমে সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়। বস্তুত আরোহমূলক লম্ফ এবং কার্যকারণ সম্পর্কের এই উপস্থিতি ও অনুপস্থিতিই উদ্দীপকে মনির ও মতিনের সিদ্ধান্তের মধ্যে মৌলিক পার্থক্য গড়ে দিয়েছে। তাই যৌক্তিক বিচারে মনিরের সিদ্ধান্তটি মতিনের সিদ্ধান্তের চেয়ে অধিকতর বৈজ্ঞানিক ও গুরুত্বপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে মনির ও মতিনের সিদ্ধান্তে পরিলক্ষিত বৈজ্ঞানিক আরোহ ও পূর্ণাঙ্গ আরোহের মধ্যে পদ্ধতিগত ও গুণগত ভিন্নতা রয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ মতিন স্যারের সিদ্ধান্তের মধ্যে আরোহগত ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
