শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে প্রশাসনের এ ধরনের প্রক্রিয়াকে কী নামে চিহ্নিত করা হয়? তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে প্রশাসনের এ ধরনের প্রক্রিয়াকে আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য নামে চিহ্নিত করা হয়। আমলাতান্ত্রিক সংগঠনের একটি মারাত্মক ত্রুটি হলো লালফিতার দৌরাত্ম্য। এর অর্থ কাজে দীর্ঘসূত্রিতা। সাধারণত আমলারা সবকিছুই প্রশাসনিক নিয়ম-নীতি ও বিধি-বিধানের আলোকে করতে চান। এর ফলে সমস্যার মানবিক দিকটি উপেক্ষিত হয়। বিধি মোতাবেক অগ্রসর হতে গিয়ে সময় নষ্ট হয় এবং সমস্যা আরও জটিল হয়ে পড়ে। জনগণের চাওয়া-পাওয়া আমলাতন্ত্রের 'লাল ফিতার বাঁধনে আটকা পড়ে থাকে। উদ্দীপকে লক্ষ করা যায়, রক্তদহ বিলকে মাছের অভয়াশ্রম ঘোষণার জন্য বৰিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করলে তিনি তাকে জেলা পরিবেশ দপ্তরে আবেদন করতে বলেন। রবিন জেলা পরিবেশ দপ্তরে আবেদন করলে কর্মকর্তা তাকে যথানিয়মে কাজটি সম্পন্ন হবে বলে আশ্বাস দেন। কিছুদিন পর রবিন পরিবেশ দপ্তরে গেলে ঐ কর্মকর্তা তাকে আবেদনে এলাকাবাসীর স্বাক্ষর লাগবে বলে জানান। রবিন এলাকাবাসীর স্বাক্ষর সংগ্রহ করে পুনরায় আবেদন করেন। পরবর্তীতে রবিন আবার দেখা করলে কর্মকর্তা ফাইলটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান। উদ্দীপকে প্রশাসনের এ ধরনের প্রক্রিয়ায় কাজের দীর্ঘ সূত্রিতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে, যাকে আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য বলে অভিহিত করা হয়।

HSC Civics 1st Paper Chapter 9 : জনসেবা ও আমলাতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 9 : জনসেবা ও আমলাতন্ত্র · সৃজনশীল

উদ্দীপকে প্রশাসনের এ ধরনের প্রক্রিয়াকে কী নামে চিহ্নিত করা হয়? তা…

উদ্দীপক

দেশীয় নানা প্রজাতির মাছের বাস রক্তদহ বিলে। কিন্তু আজ তা বিলুপ্তির পথে। শিক্ষিত রবিন এই বিলকে অভয়াশ্রম ঘোষণার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন। নির্বাহী অফিসার বলেন, আপনি জেলা পরিবেশ দপ্তরে আবেদন করেন। পরে রবিন পরিবেশ দপ্তরে আবেদন করেন। দপ্তরের কর্মকর্তা বলেন, যথা নিয়মে তা ঘোষণা করা হবে। কিছু দিন পর রবিন আবার পরিবেশ দপ্তরে যান। এবার কর্মকর্তা বলেন, ঐ আবেদনে এলাকাবাসীর স্বাক্ষর লাগবে। রবিন এলাকাবাসীর স্বাক্ষর সংগ্রহ করে পুনরায় আবেদন করেন। পরবর্তীতে রবিন আবার দেখা করলে কর্মকর্তা বলেন, ফাইলটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং মন্ত্রণালয় থেকে ঘোষণা হবে। আপনি ঢাকায় খোঁজ নেন। রবিনের স্বপ্ন আজ ফ্যাকাশে।

Comilla · 2019

উত্তর

গ্রিক শব্দ 'Demos′Demos^{\prime} অর্থ হলো 'জনগণ'।

উত্তর

পদসোপান নীতি বলতে পদের গুরুত্ব ও মর্যাদা অনুসারে পর্যায়ক্রমিক শ্রেণিবিন্যাসকে বোঝায়। পদসোপান নীতি অনুযায়ী পদসমূহকে এমনভাবে শ্রেণিবিন্যাস করা হয় যাতে প্রত্যেক নিম্নতর পদ কোনো উচ্চতর পদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পদসোপানের ফলে প্রত্যেক কর্মচারীই তার কার্যাবলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দায়ী থাকেন। উদাহরণস্বরূপ বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক পদসোপান উল্লেখ করা যেতে পারে। যেমন- সহকারি সচিব → সিনিয়র সহকারি সচিব → উপসচিব যুগ্মসচিব → অতিরিক্ত → সচিব → সিনিয়র সচিব।

উত্তর

উদ্দীপকে প্রশাসনের এ ধরনের প্রক্রিয়াকে আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য নামে চিহ্নিত করা হয়। আমলাতান্ত্রিক সংগঠনের একটি মারাত্মক ত্রুটি হলো লালফিতার দৌরাত্ম্য। এর অর্থ কাজে দীর্ঘসূত্রিতা। সাধারণত আমলারা সবকিছুই প্রশাসনিক নিয়ম-নীতি ও বিধি-বিধানের আলোকে করতে চান। এর ফলে সমস্যার মানবিক দিকটি উপেক্ষিত হয়। বিধি মোতাবেক অগ্রসর হতে গিয়ে সময় নষ্ট হয় এবং সমস্যা আরও জটিল হয়ে পড়ে। জনগণের চাওয়া-পাওয়া আমলাতন্ত্রের 'লাল ফিতার বাঁধনে আটকা পড়ে থাকে। উদ্দীপকে লক্ষ করা যায়, রক্তদহ বিলকে মাছের অভয়াশ্রম ঘোষণার জন্য বৰিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করলে তিনি তাকে জেলা পরিবেশ দপ্তরে আবেদন করতে বলেন। রবিন জেলা পরিবেশ দপ্তরে আবেদন করলে কর্মকর্তা তাকে যথানিয়মে কাজটি সম্পন্ন হবে বলে আশ্বাস দেন। কিছুদিন পর রবিন পরিবেশ দপ্তরে গেলে ঐ কর্মকর্তা তাকে আবেদনে এলাকাবাসীর স্বাক্ষর লাগবে বলে জানান। রবিন এলাকাবাসীর স্বাক্ষর সংগ্রহ করে পুনরায় আবেদন করেন। পরবর্তীতে রবিন আবার দেখা করলে কর্মকর্তা ফাইলটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান। উদ্দীপকে প্রশাসনের এ ধরনের প্রক্রিয়ায় কাজের দীর্ঘ সূত্রিতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে, যাকে আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য বলে অভিহিত করা হয়।

উত্তর

উদ্দীপকে প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্যের বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এ প্রক্রিয়া নিয়ন্ত্রণে নানাবিধ পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আমি মনে করি। উদ্দীপকে লক্ষ করা যায়, রবিন রক্তদহ বিলকে মাছের অভয়াশ্রম ঘোষণার জন্য আবেদন করে বিভিন্নভাবে হয়রানির শিকার হন। লালফিতার দৌরাত্ম্যের কারণে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এ ধরনের সমস্যা নিয়ন্ত্রণের জন্য জনগণ ও প্রশাসন উভয়কেই এগিয়ে আসতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা তথা লালফিতার দৌরাত্ম্য নিয়ন্ত্রণের জন্য দেশের জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে হবে। এ সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে আমলা নিয়োগের ক্ষেত্রে সরকারকে দলীয় নিয়োগের পরিবর্তে দক্ষ, সৎ ও নিবেদিত প্রাণ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। আমলাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশাসনিক কাজকর্মে আমলাদের জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমলারা যাতে স্বেচ্ছাচারি হতে না পারে সেজন্য রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। আমলাদের যথোপযুক্ত বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা নিয়ন্ত্রণের জন্য দেশে আইনের সুষ্ঠু প্রয়োগ ঘটাতে হবে। এর মাধ্যমে জটিলতা সৃষ্টিকারীরা যখন শাস্তির আওতায় আসবে তখন অন্যেরা ভয়ে তা করতে সাহস পাবে না। ফলে আমলান্ত্রিক জটিলতা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পরিশেষে বলা যায়, উল্লিখিত পদক্ষেপসমূহ গ্রহণের মাধ্যমে প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
HSCCivics 1st PaperChapter 9 : জনসেবা ও আমলাতন্ত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আব্দুর রহমান একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। চাকরি জীবনে তিনি সর্বদা উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সুনির্দিষ্ট কর্মক্ষেত্রে রুটিনমাফিক দায়িত্ব পালন করেছেন। চাকরির শেষপর্যায়ে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি জনকল্যাণমূলক রাষ্ট্রে তার ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। পক্ষান্তরে তার সহকর্মী রহমত সাহেবের আচরণ অত্যন্ত অনমনীয় ও দাম্ভিকতাপূর্ণ। তিনি তার কাজের ব্যাপারে অত্যন্ত উদাসীন এবং জনগণের বিভিন্ন আবেদন গুরুত্বহীনভাবে ফেলে রাখেন। [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক
আইনসভা কী?
খ
বিচারবিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ
জনাব আব্দুর রহমানের কর্মময় জীবনে আমলাতন্ত্রের কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?- ব্যাখ্যা কর।
ঘ
'উদ্দীপকে উল্লিখিত রহমত সাহেবের আচরণ রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়' তুমি কি একমত? তোমার মতামতের পক্ষে যুক্তি প্রদর্শন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিচারবিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

বিচারবিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আইনসভা কী?

আইনসভা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিমা বেগম 'ক' প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি স্থায়িভাবে নিয়োগপ্রাপ্ত। কর্মক্ষেত্রে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা মোতাবেক কাজ করেন। তাঁর ভাই নিরপেক্ষতার জন্য তাঁর প্রতিষ্ঠানের প্রশংসা করেন।। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জনকল্যাণমূলক কাজ করেন। তারা মনে করেন যে, স্থায়ী চাকরিজীবী হওয়া সত্ত্বেও তারা জবাবদিহিতার ঊর্ধ্বে নন। যদিও তাঁরা জনগণের মুখোমুখি হয়ে জবাবদিহি করেন না। [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ]
ক
আমলাতন্ত্রের জনক কে?
খ
আমলাতন্ত্রের রাজনৈতিক নিরপেক্ষতা বলতে কী বোঝায়?
গ
রহিমা বেগমের চাকরির ধরন ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার কৌশল বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আমলাতন্ত্রের রাজনৈতিক নিরপেক্ষতা বলতে কী বোঝায়?

আমলাতন্ত্রের রাজনৈতিক নিরপেক্ষতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমলাতন্ত্রের জনক কে?

আমলাতন্ত্রের জনক কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহমান সাহেব যে সরকারি প্রতিষ্ঠানটিতে কাজ করেন সেটি মূলত পদসোপান ভিত্তিক এবং নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান। চাকরির নিরাপত্তা থাকার কারণে তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে দক্ষতার সাথে তার দায়িত্ব সম্পাদন করেন। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
ক
আইনসভা কী?
খ
সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝায়?
গ
রহমান সাহেবের প্রতিষ্ঠানটি তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের। সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর।
ঘ
রহমান সাহেবের প্রতিষ্ঠানটির জবাবদিহিতার সাথে সুশাসনের সম্পর্ক অত্যন্ত গভীর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝায়?

সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আইনসভা কী?

আইনসভা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উদ্দীপকে উল্লিখিত রহমত সাহেবের আচরণ রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়জনাব আব্দুর রহমানের কর্মময় জীবনে আমলাতন্ত্রের কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?- ব্যবিচারবিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?আইনসভা কী?উদ্দীপকের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার কৌশল বিশ্লেষণ কর।রহিমা বেগমের চাকরির ধরন ব্যাখ্যা কর।আমলাতন্ত্রের রাজনৈতিক নিরপেক্ষতা বলতে কী বোঝায়?আমলাতন্ত্রের জনক কে?রহমান সাহেবের প্রতিষ্ঠানটির জবাবদিহিতার সাথে সুশাসনের সম্পর্ক অত্যন্ত গভীর ব্যাখরহমান সাহেবের প্রতিষ্ঠানটি তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের। সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝায়?আইনসভা কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।