উদ্দীপকের আলোকে মি. 'ক' এর পেনশন মঞ্জুরে বিলম্বের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আলোকে মি. 'ক' এর পেনশন আবেদনের ফাইল মঞ্জুর বিলম্বের কারণ হলো আমলাতন্ত্রের জটিলতা অর্থাৎ লাল ফিতার দৌরাত্ম্য। আমলাতান্ত্রিক সংগঠনের একটি মারাত্মক ত্রুটি হলো লালফিতার দৌরাত্ম্য। এর অর্থ কাজে দীর্ঘসূত্রিতা। সাধারণত আমলারা আনুষ্ঠানিক পদ্ধতির বাইরে কোনো কাজ করতে চান না। ফলে তাদের কাজকর্মের মধ্যে যান্ত্রিকতা ও দীর্ঘসূত্রিতা প্রবল হয়ে ওঠে, যা মানুষকে ভোগান্তিতে ফেলে দেয়। উদ্দীপকেও এ বিষয়টি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের মি.'ক' এর পেনশন আবেদনের ফাইল মঞ্জুর করার ক্ষেত্রে বিলম্বের কারণ প্রশাসনিক কর্মকর্তাদের কাজের দীর্ঘসূত্রিতা, যা এক কথায় 'লালফিতার দৌরাত্ম্য' হিসেবে পরিচিত। পরবর্তীতে তিনি স্থানীয় জনপ্রতিনিধির নিকট থেকেও এ বিষয়ে কোনো সহায়তা পাননি। 'লালফিতা' বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করাকে বোঝায়। আমলারা খুব বেশি আনুষ্ঠানিক। সবকিছুই তারা প্রশাসনিক নিয়ম-নীতি ও বিধি-বিধানের আলোকে করতে চান। এর ফলে সমস্যার মানবিক দিকটি উপেক্ষিত হয়। সমস্যা সমাধানে বিধি মোতাবেক অগ্রসর হতে গিয়ে সময় নষ্ট হয় এবং সমস্যা আরও জটিল হয়ে পড়ে। জনগণের চাওয়া-পাওয়া ও আবেদন আমলাতন্ত্রের 'লাল ফিতার' বাঁধনে আটকা পড়ে থাকে। এতে সেবা গ্রহীতার হয়রানি বেড়ে যায়। উদ্দীপকের মি. 'ক' ও এ ধরনের হয়রানির শিকার হয়েছেন।
HSC Civics 1st Paper Chapter 9 : জনসেবা ও আমলাতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 9 : জনসেবা ও আমলাতন্ত্র · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. 'ক' এর পেনশন মঞ্জুরে বিলম্বের কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর