তুমি কেন আইন মেনে চলবে?
উত্তর: সমাজ ও ব্যক্তিজীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তোলার জন্য আমি আইন মেনে চলব। আইন হলো ন্যায়ের প্রতীক, যা আমরা সমর্থন করি। এ কারণে আইনের প্রতি স্বভাবগতভাবেই আমাদের শ্রদ্ধাবোধ তৈরি হয়। আইন মানুষের অধিকার রক্ষা করে। এর মাধ্যমে মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয়। এর মাধ্যমে আমরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ লাভ করি। আইন মানুষের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সকল অধিকার রক্ষা করে। আইনের শাস্তির ভয়ে সমাজে কোনো সন্ত্রাস, অনাচার ও অশান্তি থাকতে পারে না। ফলে সমাজ ও ব্যক্তি জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয়। এ কারণে আমি আইন মেনে চলব।
HSC Civics 1st Paper Chapter 9 : জনসেবা ও আমলাতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 9 : জনসেবা ও আমলাতন্ত্র · সৃজনশীল
তুমি কেন আইন মেনে চলবে?
উত্তর