উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংগঠনটির কার্যাবলি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব লুৎফর রহমানের সংগঠনটি আমলাতন্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। আমলাদের প্রধান কাজ হলো সরকার কর্তৃক প্রণীত আইন, নীতিনালা ও জনকল্যাণমূলক কর্মসূচিগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা। আমলারা তাদের অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে মন্ত্রীদের নীতিনির্ধারণে সাহায্য করেন এবং আইনসভায় জটিল প্রশ্নের উত্তর তৈরি করে দেন। কারিগরি ও প্রশাসনিক জ্ঞানের মাধ্যমে তারা আইনসভাকে আইন প্রণয়নে এবং খসড়া প্রস্তাব তৈরিতে সহযোগিতা করেন। তারা জনকল্যাণ, আইনশৃঙ্খলা রক্ষা, কর সংগ্রহ এবং প্রশাসনের রুটিনমাফিক কার্যাবলি পরিচালনা করেন। কৃষি, শিল্প, শিক্ষা ও যোগাযোগ খাতের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে তারা বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেন।
HSC Civics 1st Paper Chapter 9 : জনসেবা ও আমলাতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 9 : জনসেবা ও আমলাতন্ত্র · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংগঠনটির কার্যাবলি বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর