যেসব আমলা নিজেদের জনগণের প্রভু মনে করে তাদের কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: যেসব আমলা নিজেদের জনগণের প্রভু মনে করে তাদের নানাভাবে নিয়ন্ত্রণ করা যায়। আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের জন্য বাহ্যিক ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এই দুটি পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকে। বাহ্যিক নিয়ন্ত্রণ হিসেবে রাজনৈতিক নির্বাহী কর্তৃক, আইনসভা কর্তৃক, বিচার বিভাগ কর্তৃক এবং অন্যান্য অরাজনৈতিক প্রতিষ্ঠান কর্তৃক আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা হয়। আমলাতন্ত্র রাজনৈতিক অধীনে থেকে পরিচালিত হয়। মন্ত্রিগণ তাদের অধীনস্ত আমলাদের নির্দেশনা দান, বদলি, চাকরি থেকে বরখাস্ত প্রভৃতির মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকেন। আবার, আইনসভায় মন্ত্রীরা স্বীয় মন্ত্রণালয়ের কাজকর্ম সম্পর্কে জবাবদিহি করে আমলাদের' দায়বদ্ধতা নিশ্চিত করেন। বিচার বিভাগ আমলাদের সরকারি কর্মকান্ডে অবহেলা, নাগরিকের অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার প্রভৃতি কর্মকাণ্ডের জন্য বিভিন্ন রিটের মাধ্যমে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া বিভিন্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান যেমন- জনমত, গণমাধ্যম, স্বার্থগোষ্ঠী সুশীল সমাজ প্রভৃতি গঠনমূলক সমালোচনা দ্বারা আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে থাকে। অভ্যন্তরীণভাবেও আমলাদের নিয়ন্ত্রণ করা যায়। আমলাদের কার্যক্রম প্রত্যক্ষ ও তাদের নির্দেশনা প্রদান করার জন্য উপদেষ্টা কমিটি গঠন, প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রভৃতি আমলাদের 'নিয়ন্ত্রণের কার্যকর কৌশল। এছাড়া আমলাদের মানসিক ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার মধ্য দিয়েও আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ করা যায়।
HSC Civics 1st Paper Chapter 9 : জনসেবা ও আমলাতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 9 : জনসেবা ও আমলাতন্ত্র · সৃজনশীল
যেসব আমলা নিজেদের জনগণের প্রভু মনে করে তাদের কীভাবে নিয়ন্ত্রণ করা য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর