উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংগঠনটির কার্যক্রম ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংগঠনটি হলো আমলাতন্ত্র। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্র বহুবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে। আমলাতন্ত্র হচ্ছে আমলা বা সরকারি কর্মচারীদের দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা। উদ্দীপকে বর্ণিত জনাব আনোয়ার একজন উচ্চপদস্থ স্থায়ী সরকারি কর্মকর্তা। অর্থাৎ উদ্দীপকের সংগঠনটি হলো আমলাতন্ত্র। আমলাতন্ত্র একটি প্রশাসনে অরাজনৈতিক অংশরূপে নীতিনির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োগ, আইন প্রণয়ন, শাসন বিভাগের রাজনৈতিক পদাধিকারীদের পরামর্শদান প্রভৃতি কার্যাবলির সাথে ওতপ্রোতভাবে জড়িত। উল্লিখিত কার্যাবলি ছাড়াও আমলাতন্ত্র সরকারের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করে থাকে। বর্তমানে আইনসভায় উপস্থাপিত খসড়া বিলের অধিকাংশই আমলারা প্রস্তুত করে থাকেন। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়, ব্যাংক-বিমা সম্পর্কিত বিষয়ে খসড়া বিল প্রশাসনিক বিভাগই তৈরি করে থাকে। আমলাদের মূলকাজ হচ্ছে নীতি বাস্তবায়ন, নীতি প্রণয়ন নয়। কিন্তু রাজনৈতিক প্রশাসকরা নীতি নির্ধারণের সময় আমলাদের পরামর্শ গ্রহণ করে থাকেন। কেননা, আমলারা এসব বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। সরকারের নিকট জনগণের বিভিন্ন দাবি-দাওয়া আমলারাই তুলে ধরেন। তারা আইনসভার সদস্য ও মন্ত্রীদের প্রয়োজনীয় তথ্যাদি ও পরিসংখ্যান প্রদান করে থাকেন। তাদের পরিবেশিত তথ্যাদিই সরকার দেশবাসীর নিকট প্রকাশ করে থাকে।
HSC Civics 1st Paper Chapter 9 : জনসেবা ও আমলাতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 9 : জনসেবা ও আমলাতন্ত্র · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংগঠনটির কার্যক্রম ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর