উদ্দীপকে বর্ণিত উপাদানটি ছাড়া জাতীয়তার অন্যান্য উপাদান গুলোর মধ্যে যেকোনো চারটির বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত উপাদান টি তথা ভাষা, সংস্কৃতি ও সাহিত্যগত ঐক্য উপাদান টি ছাড়া জাতীয়তার অন্যান্য উপাদান গুলোর মধ্যে আজ থেকে নিচে চারটে উদ্বোধন বর্ণনা করা হলো - ১. ভৌগলিক ঐক্য: জাতীয়তাবাদ জাতীয়তাবাদের একটি উল্লেখযোগ্য উপাদান হলো ভৌগলিক ঐক্য। কেননা একটি সুনির্দিষ্ট ভূখণ্ডে একটি জনসমষ্টি জ্যোতির দীর্ঘদিন পাশাপাশি বসবাস করে তবে তাদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয় এবং ভাবের আদান-প্রদান চলতে থাকে। এর ফলে ওই জনসমাজের মধ্যে স্বাভাবিকভাবেই ঐক্যানুভূতি গড়ে ওঠে। ২. বংশগত ঐক্য: জাতি গঠনে একটি শক্তিশালী উপাদান হলো বংশগত ঐক্য। কোন জনসমাজ যখন বিশ্বাস করে যে, তাদের শিরা-উপশিরায় একই রক্ত প্রবাহিত এবং তাদের আকৃতি গত বৈশিষ্ট্য অভিন্ন তখন স্বভাবতই তাদের মধ্যে স্বজনপ্রীতি দেখা দেয়। রক্তের সম্পর্ক মানুষের মধ্যে একান্ত তার ভাব গড়ে তোলে, যা গভীর জাতীয়তাবাদের সৃষ্টি করে। ৩. ধর্মগত ঐক্য: ধর্মগত ঐক্য জাতীয়তাবাদের শক্তিশালী উপাদান। জাতীয় ধারণা সৃষ্টি এবং তা জোরদার করার ক্ষেত্রে ধর্মগত ঐক্য কাজ করে। এটি জাতীয়তাবাদ সৃষ্টির মহান সূত্র এবং এর ওপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অংশে বহু জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটেছে। তাই ধর্মগত ঐক্য জাতীয়তাবাদের প্রেরণা যোগায়। ৪. ভাবগত ঐক্য: ভাবগত ঐক্য জাতীয়তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান। ভাবগত ঐক্য ব্যতীত জাতি গঠনের অপরাপর উপাদানগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। কেননা উক্ত উপাদানগুলো ছাড়া একটি জাতি গড়ে উঠতে পারে যদি জাতি গঠনে উদ্বুদ্ধ জনগণের মধ্যে ভাবহত ঐক্য বিদ্যমান থাকে। পরিশেষে বলা যায় উপরিয়ক্ত উপাদানসমূহ জাতীয়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত উপাদানটি ছাড়া জাতীয়তার অন্যান্য উপাদান গুলোর মধ্য…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর