উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানটি লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জাতীয়তার ভাষা সাহিত্য ও সাংস্কৃতিক উপাদানের কথা বলা হয়েছে। ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশের প্রধান বাহন। কোনো জনসমষ্টির সকল মানুষের ভাষা যদি একই হয় এবং তাদের সাহিত্যও যদি এক হয় তাহলে স্বভাবতই তারা নিজেদের মধ্যে দৃঢ় ঐক্য অনুভব করে এবং তাদের মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয়। এছাড়া একই জনসমষ্টির মধ্যে একই ধরনের আচরণ ও রীতিনীতি গড়ে উঠলে তারা নিজেদেরকে অন্য জনসমষ্টি থেকে স্বতন্ত্র মনে করে। আচরণ ও রীতিনীতিগত এই ঐক্য জনসমষ্টিকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে। এই ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক উপাদানটির কারণেই ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ জীবন উৎসর্গ করেছিল। এই ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনে প্রেরণা যুগিয়েছে। উদ্দীপকে এ বিষয়েরই বহিঃপ্রকাশ ঘটেছে। উদ্দীপকে বলা হয়েছে, রাষ্ট্রের দুটি অংশের মানুষ আলাদা ভাষায় কথা বলত। রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী হওয়ায় এক অংশের শাসকরা তাদের ভাষাকে 'রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। এর প্রতিবাদে অন্য অংশের লোকজন আন্দোলন করে। এক পর্যায়ে তা স্বাধিকার আন্দোলনে রূপ নেয় এবং স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, এখানে ভাষা সাহিত্য ও সংস্কৃতি স্বাধীনতার অনুঘটক হিসেবে কাজ করেছে। তাই বলা যায়, উদ্দীপকে জাতীয়তার উপাদান ভাষা সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ের কথা বলা হয়েছে।
HSC Civics 1st Paper Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা · সৃজনশীল
উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানটি লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর