জাতি ও জাতীয়তার মধ্যে তুমি কি কোনো পার্থক্য দেখতে পাও? যদি পাও তাহলে তোমার যুক্তির পক্ষে আলোচনা করো।
উত্তর: হ্যাঁ, জাতি ও জাতীয়তার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। জাতীয়তা হলো একটি মানসিক ধারণা বা আধ্যাত্মিক অনুভূতি। যখন কোনো জনসমষ্টির মধ্যে ভাষা, ধর্ম, ইতিহাস বা সংস্কৃতির কারণে একতা সৃষ্টি হয় এবং তারা নিজেদের অন্যদের থেকে আলাদা মনে করে, তখন তাকে জাতীয়তা বলে। অন্যদিকে, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ কোনো জনসমষ্টি যখন রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে স্বাধীনতা লাভকরে, তখন তাকে জাতি বলা হয়। অর্থাৎ জাতীয়তা + রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা = জাতি। উদ্দীপকে ব্রিটিশ শাসনাধীন দুটি অঞ্চলের জনগণের মধ্যে ধর্ম, রীতিনীতি ও আশা-আকাঙ্ক্ষার ব্যাপক পার্থক্য ছিল। এই পার্থক্যের কারণে তাদের মধ্যে জাতীয়তাবোধ বা 'আমরা' বোধ গড়ে ওঠেনি। জাতীয়তা হলো জাতির প্রাথমিক স্তর, যেখানে কেবল মানসিক ঐক্য থাকে। কিন্তু জাতি হলো তার চূড়ান্ত ও রাজনৈতিক রূপ। উদ্দীপকের জনসমষ্টির মধ্যে জাতীয়তার উপাদানগুলোর অভাব ছিল বলেই তারা ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী জাতি বা সরকার গঠন করতে পারেনি। সুতরাং এটা বলা যায় যে, জাতীয়তা একটি অনুভূতি মাত্র, কিন্তু জাতি একটি রাজনৈতিক বাস্তবতা।
HSC Civics 1st Paper Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা · সৃজনশীল
জাতি ও জাতীয়তার মধ্যে তুমি কি কোনো পার্থক্য দেখতে পাও? যদি পাও তাহল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর