জাতি গঠনে ভাষার গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা কর।
উত্তর: জাতি গঠনে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হলো ভাষা। ভাষার মাধ্যমেই মানুষ পরস্পরের সাথে যোগাযোগ ও মতবিনিময় করে থাকে। নিজের সংস্কৃতি, ধ্যানধারণাও ভাষার মাধ্যমে প্রকাশিত হয়। যখন কোনো জনসমাজের অন্তর্গত প্রায় সব লোক একই ভাষায় কথা - বলে তখন তাদের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। বাঙালি জাতি গঠনেরও মূল উপাদান হচ্ছে ভাষা। ধর্মের ওপর ভিত্তি করে ভারত এবং পাকিস্তান সৃষ্টি হয়েছিল। পাকিস্তানের দুটি অংশ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ধর্মীয় ঐক্য থাকলেও ভাষাগত অমিল ছিল। ভাষাগত ভিন্নতার কারণে পাকিস্তানের দুটি অংশ দুটি জাতিতে পরিণত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সৃষ্ট ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাই হলো বাঙালি জাতীয়তাবাদ। এ জাতীয়তাবাদী চেতনাই এদেশের সকল আন্দোলন ও সংগ্রামের প্রেরণাশক্তি। বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টি ও পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে মূলত ভাষাগত ভিন্নতাই প্রেরণা যুগিয়েছে।
HSC Civics 1st Paper Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা · সৃজনশীল
জাতি গঠনে ভাষার গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর