দেশপ্রেম বলতে কী বোঝ?
উত্তর: নিজের জন্মভূমি বা দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসাই দেশপ্রেম। দেশপ্রেম এক ধরনের মানসিক অনুভূতি। মাতৃভূমির প্রতি গভীর অনুরাগ, ভালোবাসা, আনুগত্য প্রকাশ, প্রভৃতির মধ্যে দেশপ্রেম নিহিত। বস্তুত দেশপ্রেম হচ্ছে স্বাধীনতার মূলমন্ত্র। এটি ছাড়া স্বাধীনতা অর্জন এবং রক্ষা করা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ.কে. ফজলুল হক, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ বরণীয় ব্যক্তিত্ব দেশপ্রেমের মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন।
HSC Civics 1st Paper Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা · সৃজনশীল
দেশপ্রেম বলতে কী বোঝ?
উত্তর