জাতি গঠনে উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলোই শুধু যথেষ্ট নয়- মতামত দাও।
উত্তর: জাতি সৃষ্টির জন্য উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো তথা ভাষা ও সংস্কৃতিগত ঐক্য যথেষ্ট নয়। স্থান, কাল ও পরিবেশের ওপর ভিত্তি করে আরও বেশকিছু উপাদান কার্যকরী ভূমিকা পালন করে থাকে। যখন কোনো একটি জনসমাজের অধিকাংশ লোক একই বংশজাত বলে নিজেদের মনে করে তখন তাদের মধ্যে এক ধরনের প্রবল জাতীয় ঐক্যবোধ সৃষ্টি হয় এবং তা তাদেরকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে জাতি সৃষ্টিতে সহায়তা করে। ভৌগোলিক ঐক্য জাতীয়তাবোধের অন্যতম একটি উপাদান। নির্দিষ্ট ভূখণ্ডে অবস্থানকারীরা সহজেই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে ভূমিকা রাখে। ধর্মীয় ঐক্যও জাতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এর ওপর ভিত্তি করে পৃথিবীতে বহু জাতির সৃষ্টি হয়েছে। এছাড়াও জাতি সৃষ্টির জন্য ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। ইতিহাস ও ঐতিহ্যগত ভিন্নতার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জাতীয়তা সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক উপাদান হলো মনস্তাত্ত্বিক ঐক্য বা ভাবগত ঐক্য। এ ঐক্যের ফলে জাতীয়তাবোধ তৈরি হয়, যা পরবর্তীকালে জাতিতে পরিণত হয়। জাতি সৃষ্টির জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্যের অবদান ব্যাপকভাবে স্বীকৃত। এছাড়াও জাতি গঠনে আচার ও রীতিনীতিগত ঐক্য এবং সমম্বার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব, উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জাতি গঠনে উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলোই যথেষ্ট নয়।
HSC Civics 1st Paper Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা · সৃজনশীল
জাতি গঠনে উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলোই শুধু যথেষ্ট নয়- মতামত দাও।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর