উদ্দীপকে উল্লিখিত ফিলিস্তিন জনগোষ্ঠী জাতীয়তার কোন উপাদান দ্বারা প্রভাবিত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ফিলিস্তিনের জনগোষ্ঠীর 'ভৌগোলিক ঐক্য ও ধর্মীয় ঐক্য' নামক জাতীয়তার উপাদান দ্বারা প্রভাবিত হচ্ছে। ভৌগোলিক ঐক্য ও ধর্মীয় ঐক্য জাতীয়তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। জাতি গঠন করতে হলে একটি জনসমষ্টিকে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করতে হয়। জাতীয়তার অন্যান্য বৈশিষ্ট্য বিদ্যমান থাকা সত্ত্বেও মারমা জনগোষ্ঠী জাতি হিসেবে বিবেচিত হয় না। আবার জাতীয়তার অপর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ধর্মীয় ঐক্য। জাতীয় ধারণার সৃষ্টি ও জোরদার করার ক্ষেত্রে ধর্মীয় ঐক্য একটি শক্তিশালী উপাদান হিসেবে কাজ করে। ধর্মীয় জাতীয়তাবোধের ওপর ভিত্তি করে পৃথিবীতে বহু রাষ্ট্রের উদ্ভব ঘটেছে। তাই জাতি রাষ্ট্র গঠনে ও জাতীয়তাবোধ সৃষ্টিতে ভৌগোলিক ঐক্য ও ধর্মীয় ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে ফিলিস্তিন একটি মুসলিম জনপদ। তারা জাতীয়তার একটি ভাবধারায় অনুপ্রাণিত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘকাল ধরে সংগ্রামরত। সুতরাং বলা যায়, ফিলিস্তিনের জনগণ জাতীয়তার ভৌগোলিক ও ধর্মীয় ঐক্যর দ্বারা প্রভাবিত।
HSC Civics 1st Paper Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ফিলিস্তিন জনগোষ্ঠী জাতীয়তার কোন উপাদান দ্বারা প্র…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর