জনাব 'ক'-এর মধ্যে কোন অনুভূতির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'ক'-এর মধ্যে দেশপ্রেম অনুভূতির প্রকাশ ঘটেছে। মাতৃভূমির প্রতি ভাবাবেগ, মমত্ববোধ ও অনুভূতিই হলো দেশপ্রেম। এটি হলো এক ধরনের মানসিক চেতনা, যা দেশকে প্রবলভাবে ভালোবাসা, সমর্থন করা এবং দেশকে রক্ষার জন্য শত্রু বা অনিষ্টকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত রাখে। দেশের প্রচলিত আইন মেনে চলা, দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া, জাতীয় সম্পদের সুরক্ষা ও অপচয়রোধ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রভৃতি দেশপ্রেমের অন্তর্ভুক্ত। এমনকি পৃথিবীর যেকোনো স্থানে অবস্থান করলেও দেশকে সদা অন্তরে শ্রদ্ধার সাথে স্মরণ করা, দেশীয় সংস্কৃতি, রীতি-নীতি, আচার-আচরণ প্রভৃতি দেশপ্রেমের প্রতিফলন। উদ্দীপকে জনাব 'ক' প্রবাসী জীবনযাপন করলেও বাংলাদেশের জাতীয় দিবসসমূহ, যেমন- শহিদ দিবস, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ ইত্যাদি তাকে গভীরভাবে রেখাপাত করে। এরূপ বর্ণনার মাঝে দেশপ্রেমের সুস্পষ্ট এবং গভীরতা প্রকাশ পায়। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন দেশপ্রেমিক সন্তান তার নিজ মাতৃভূমিকেই বুকে ধারণ করে পরম আনন্দ লাভ করে। তাই বলা যায়, জনাব 'ক'-এর মধ্যে দেশপ্রেম অনুভূতির প্রকাশ ঘটেছে।
HSC Civics 1st Paper Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 10 : দেশপ্রেম ও জাতীয়তা · সৃজনশীল
জনাব 'ক'-এর মধ্যে কোন অনুভূতির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর