রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?
উত্তর: রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়। রাজনৈতিক সংস্কৃতি কথাটির প্রথম প্রবক্তা হলেন গ্যাব্রিয়েল অ্যালমন্ড। তার মতে, রাজনৈতিক সংস্কৃতি মূলত কোনো রাজনৈতিক ব্যবস্থা এবং এর বিভিন্ন অংশে ব্যক্তির নিজ ভূমিকা সম্পর্কে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট প্রতিকৃতি বা দিকনির্দেশনা। অর্থাৎ কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কীভাবে গ্রহণ করছে সেটার ধরনই হলো রাজনৈতিক সংস্কৃতি। সহজ কথায় রাজনৈতিক সংস্কৃতি বলতে সমাজে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের ধ্যান- ধ্যারণা, বিশ্বাস, আবেগ-অনুভূতির একটা সমন্বিত রূপকে বোঝায়।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?
উত্তর