শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। উভয়ের কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে। উদ্দীপকের শামীম সাহেব এমন একটি জাতীয় সংগঠনের সাথে যুক্ত যার সদস্যদের ব্যক্তিগত স্বার্থ আলাদা। তিনি মূলত রাজনৈতিক দলের সাথে যুক্ত। অন্যদিকে তার ব্যবসায়ী বন্ধু এমন একটি সংগঠনের সাথে যুক্ত যার সকল সদস্যের ব্যক্তিগত স্বার্থ একই। অর্থাৎ এটি একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই চাপসৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন- রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী উভয়ই স্বীয় আদর্শ ও নীতির উপর প্রতিষ্ঠিত। তাছাড়া উভয় দলই নির্দিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সংগঠিত হয়। রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মিল থাকলেও উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। উভয়ের মধ্যে উৎপত্তি, লক্ষ্য বা উদ্দেশ্য এবং কর্মসূচির মধ্যে পার্থক্য লক্ষ করা যায়। রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে, যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না। সাংগঠনিক দিক থেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল। রাজনৈতিক দলের লক্ষ্য হল রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হল সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা। রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন বা অপ্রকাশ্য। আবার রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠী তা করে না। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে যেমন সাদৃশ্য রয়েছে, তেমিন অনেক ক্ষেত্রে বৈসাদৃশ্যও রয়েছে।

HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও ব…

উদ্দীপক

শামীম সাহেব একজন আইনজীবী। তিনি এমন একটি জাতীয় সংগঠনের সাথে যুক্ত যার সদস্যদের ব্যক্তিগত স্বার্থ আলাদা। তার ব্যবসায়ী বন্ধু এমন একটি সংগঠনের সাথে যুক্ত যার সকল সদস্যের ব্যক্তিগত স্বার্থ একই।

Barisal · 2017

উত্তর

নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ 'Leadership′Leadership^{\prime}।

উত্তর

রাজনৈতিক দল (Political party) হলো নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ, যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন ও পরিচালনার চেষ্টা করে। আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে জনগণ প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে। এই নির্বাচন অনুষ্ঠিত হয় দলীয় ভিত্তিতে। তাই বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে 'দলীয় সরকার' বলা হয়। আর রাজনৈতিক দলই হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে সাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ, পরিচালনা, নিজেদের নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন, সকল ধর্ম-বর্ণ-শ্রেণি, নারী-পুরুষ নির্বিশেষে সকলের মঙ্গলের জন্য কাজ করা।

উত্তর

শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তা একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলের সংজ্ঞাগুলো বিশ্লেষণ এবং এর ধারণা থেকে রাজনৈতিক দলের কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। উদ্দীপকে দেখা যায় শামীম সাহেব একজন আইনজীবী। তিনি এমন একটি জাতীয় সংগঠনের সাথে যুক্ত, যার সদস্যদের ব্যক্তিগত স্বার্থ আলাদা। তিনি মূলত রাজনৈতিক দলের সাথে যুক্ত। কেননা রাজনৈতিক দলের প্রকৃতি, সামাজিক ও অর্থনৈতিক ভূমিকা এবং এর সদস্যদের ব্যক্তিগত স্বার্থের মধ্যে ভিন্নতা থাকে। রাজনৈতিক দল একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এটি জনসাধারণকে সংঘবদ্ধ করে। এর সদ্যরা একই মতাদর্শে বিশ্বাসী। এ দলের সদস্যগণ জাতীয় স্বার্থে একমত পোষন করে বিভিন্ন কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়। রাজনৈতিক দল নিজ নিজ দলীয় স্বার্থ সংরক্ষণ করে এবং জনসমর্থন লাভ করে রাষ্ট্রক্ষমতা লাভের চেষ্টা করে। জনসমর্থনের জন্য রাজনৈতিক দল নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ ও সংগঠিত হয়। প্রতিটি রাজনৈতিক দলের নির্দিষ্ট আদর্শ বিদ্যমান থাকে। রাজনৈতিক দল জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে বৈধভাবে সরকার গঠন করে তাদের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট হয়। রাষ্ট্রক্ষমতা লাভের পর জনগণের সর্বাঙ্গীন কল্যাণ নিশ্চিত করা রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হিসেবে গণ্য হয়। তাছাড়া সরকারের বিরোধী রাজনৈতিক দলকে ছায়া সরকার হিসেবে দেখা হয়। কেননা সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা, স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান গ্রহণ প্রভৃতি বিরোধী রাজনৈতিক দলই করে থাকে। সুতরাং বলা যায় রাজনৈতিক দল এমন একটি জনসমষ্টি যারা রাষ্ট্রীয় সমস্যা সমাধানের উপায় জনসম্মুখে প্রচারের মাধ্যমে জনসমর্থন লাভ করে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখল ও সরকার গঠন করে রাষ্ট্রের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করতে সচেষ্ট থাকে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। উভয়ের কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে। উদ্দীপকের শামীম সাহেব এমন একটি জাতীয় সংগঠনের সাথে যুক্ত যার সদস্যদের ব্যক্তিগত স্বার্থ আলাদা। তিনি মূলত রাজনৈতিক দলের সাথে যুক্ত। অন্যদিকে তার ব্যবসায়ী বন্ধু এমন একটি সংগঠনের সাথে যুক্ত যার সকল সদস্যের ব্যক্তিগত স্বার্থ একই। অর্থাৎ এটি একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই চাপসৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন- রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী উভয়ই স্বীয় আদর্শ ও নীতির উপর প্রতিষ্ঠিত। তাছাড়া উভয় দলই নির্দিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সংগঠিত হয়। রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মিল থাকলেও উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। উভয়ের মধ্যে উৎপত্তি, লক্ষ্য বা উদ্দেশ্য এবং কর্মসূচির মধ্যে পার্থক্য লক্ষ করা যায়। রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে, যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না। সাংগঠনিক দিক থেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল। রাজনৈতিক দলের লক্ষ্য হল রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হল সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা। রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন বা অপ্রকাশ্য। আবার রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠী তা করে না। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে যেমন সাদৃশ্য রয়েছে, তেমিন অনেক ক্ষেত্রে বৈসাদৃশ্যও রয়েছে।
HSCCivics 1st PaperChapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শামীম সাহেব একজন আইনজীবী। তিনি এমন একটি জাতীয় সংগঠনের সাথে যুক্ত যার সদস্যদের ব্যক্তিগত স্বার্থ আলাদা। তার ব্যবসায়ী বন্ধু এমন একটি সংগঠনের সাথে যুক্ত যার সকল সদস্যের ব্যক্তিগত স্বার্থ একই।

Barisal · 2017

ক
নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?
খ
রাজনৈতিক দল বলতে কী বোঝায়?
গ
শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উমং পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। তিনি আইন পেশায় নিয়োজিত আছেন। একদিন তিনি শহর থেকে গ্রামে যাওয়ার পর এলাকার লোকজন তাকে তাদের দুঃখ-দুর্দশার কথা জানালেন। এরপর উমং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব সমস্যার কথা জানিয়ে ব্যর্থ হলেন। তারপর তিনি দাবি আদায়ের জন্য এমন একটি সংগঠনে যোগদান করেন, যেটি জনগণের সমস্যা সমাধানের জন্য বৈধ উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।

Jessore · 2017

ক
জনমত কী?
খ
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।
ঘ
'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জনমত কী?

জনমত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'ক' একজন মুক্তিযোদ্ধা ও একটি রাজনৈতিক সংগঠনের জনপ্রিয় নেতা। বিগত ২টি জাতীয় নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। উদার, নিরপেক্ষ ও সহনশীল আচরণ দ্বারা তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কর্মীদের সাথেও সুসম্পর্ক বজায় রাখেন। ফলে তাঁর এলাকায় কোনো রাজনৈতিক হানাহানি নেই। তাছাড়াও এলাকার বিভিন্ন সমস্যা ও সংকটে সবসময় জনগণের পাশে থাকেন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।

Jessore · 2017

ক
নেতৃত্ব কী?
খ
চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।
ঘ
"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নেতৃত্ব কী?

নেতৃত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উমং পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। তিনি আইন পেশায় নিয়োজিত আছেন। একদিন তিনি শহর থেকে গ্রামে যাওয়ার পর এলাকার লোকজন তাকে তাদের দুঃখ-দুর্দশার কথা জানালেন। এরপর উমং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব সমস্যার কথা জানিয়ে ব্যর্থ হলেন। তারপর তিনি দাবি আদায়ের জন্য এমন একটি সংগঠনে যোগদান করেন, যেটি জনগণের সমস্যা সমাধানের জন্য বৈধ উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।

Sylhet · 2017

ক
জনমত কী?
খ
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।
ঘ
'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।রাজনৈতিক দল বলতে কী বোঝায়?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লউদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?জনমত কী?"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?নেতৃত্ব কী?'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্ল

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।