গণতন্ত্রে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো।
উত্তর: চাপসৃষ্টিকারী গোষ্ঠী এমন একটি জনসমষ্টি, যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের বন্ধনে আবদ্ধ। ক্ষমতা দখলের কোনো উদ্দেশ্য তাদের নেই, বরং নিজেদের স্বার্থোদ্ধারই মূল লক্ষ্য। চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো সরকারের গণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতি সতর্ক দৃষ্টি রাখে। সরকারের নীতি অগণতান্ত্রিক বা স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হলে তারা গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে সতর্ক করে দেয়। এতে সংশোধিত না হলে তারা আন্দোলনের মাধ্যমে সরকারকে গণতান্ত্রিক রীতি-নীতি পালনে বাধ্য করে।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
গণতন্ত্রে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো।
উত্তর