শেয়ারFacebookWhatsApp

সুষমা যে দেশে বেড়াতে গিয়েছে, সেখানে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো।

উত্তর: সুষমা যে দেশে বেড়াতে গিয়েছে, সেখানে একদলীয় ব্যবস্থা বিদ্যমান। যখন কোনো দেশে সাংবিধানিকভাবে একটি মাত্র রাজনৈতিক দল থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলে। একদলীয় ব্যবস্থায় ক্ষমতাসীন দল ব্যতীত অন্য সকল দলকে নিষিদ্ধ করা হয়। এ ব্যবস্থায় রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড একটিমাত্র রাজনৈতিক দলের নীতি, আদর্শ ও কর্মসূচির ভিত্তিতে নিয়ন্ত্রিত হয়ে থাকে। ফলে দেশে গণতান্ত্রিক রীতি- নীতি ভুলুষ্ঠিত হয়। এতে ব্যক্তির মত প্রকাশ, সংগঠন করা এবং সরকারের সমালোচনার সুযোগ থাকে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জার্মানিতে হিটলারের 'নাৎসি দল', ইতালিতে মুসোলিনির 'ফ্যাসিস্ট দল' একদলীয় ব্যবস্থার দৃষ্টান্ত। এছাড়া বর্তমানে চীন, উত্তর কোরিয়া, কিউবা প্রভৃতি সমাজতান্ত্রিক রাষ্ট্রে একদলীয় ব্যবস্থা প্রচলিত আছে। উদ্দীপকে দেখা যাচ্ছে, সুষমা যে দেশে বেড়াতে গিয়েছে, সেদেশের আইনসভায় সরকারি সিদ্ধান্তের কোনো বিরোধিতা নেই। এতেই প্রমাণিত হয় যে, সেখানে কোনো কার্যকর বিরোধী দল নেই। যা মূলত একদলীয় ব্যবস্থাকেই নির্দেশ করে।

HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল

সুষমা যে দেশে বেড়াতে গিয়েছে, সেখানে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমা…

উদ্দীপক

সুষমা তার বন্ধু লী পেং এর দেশে বেড়াতে যায়। সে দেশের মহাপ্রাচীর দেখে সুষমা ভীষণ মুগ্ধ হয়। আরও বিস্মিত হয় এটা জেনে যে, তাদের আইনসভায় সরকারি সিদ্ধান্তের কোনো বিরোধিতা নেই। অপরদিকে সুষমার দেশের সরকার যখন ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে, তখন সরকার আইনসভার ভেতরে এবং বাইরে তীব্র সমালোচনার সম্মুখীন হয়।

Sylhet · 2017

উত্তর

দলের মধ্যেই যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা বৃহৎ স্বার্থের কথা ভুলে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে।

উত্তর

চাপসৃষ্টিকারী গোষ্ঠী এমন একটি জনসমষ্টি, যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের বন্ধনে আবদ্ধ। ক্ষমতা দখলের কোনো উদ্দেশ্য তাদের নেই, বরং নিজেদের স্বার্থোদ্ধারই মূল লক্ষ্য। চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো সরকারের গণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতি সতর্ক দৃষ্টি রাখে। সরকারের নীতি অগণতান্ত্রিক বা স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হলে তারা গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে সতর্ক করে দেয়। এতে সংশোধিত না হলে তারা আন্দোলনের মাধ্যমে সরকারকে গণতান্ত্রিক রীতি-নীতি পালনে বাধ্য করে।

উত্তর

সুষমা যে দেশে বেড়াতে গিয়েছে, সেখানে একদলীয় ব্যবস্থা বিদ্যমান। যখন কোনো দেশে সাংবিধানিকভাবে একটি মাত্র রাজনৈতিক দল থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলে। একদলীয় ব্যবস্থায় ক্ষমতাসীন দল ব্যতীত অন্য সকল দলকে নিষিদ্ধ করা হয়। এ ব্যবস্থায় রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড একটিমাত্র রাজনৈতিক দলের নীতি, আদর্শ ও কর্মসূচির ভিত্তিতে নিয়ন্ত্রিত হয়ে থাকে। ফলে দেশে গণতান্ত্রিক রীতি- নীতি ভুলুষ্ঠিত হয়। এতে ব্যক্তির মত প্রকাশ, সংগঠন করা এবং সরকারের সমালোচনার সুযোগ থাকে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জার্মানিতে হিটলারের 'নাৎসি দল', ইতালিতে মুসোলিনির 'ফ্যাসিস্ট দল' একদলীয় ব্যবস্থার দৃষ্টান্ত। এছাড়া বর্তমানে চীন, উত্তর কোরিয়া, কিউবা প্রভৃতি সমাজতান্ত্রিক রাষ্ট্রে একদলীয় ব্যবস্থা প্রচলিত আছে। উদ্দীপকে দেখা যাচ্ছে, সুষমা যে দেশে বেড়াতে গিয়েছে, সেদেশের আইনসভায় সরকারি সিদ্ধান্তের কোনো বিরোধিতা নেই। এতেই প্রমাণিত হয় যে, সেখানে কোনো কার্যকর বিরোধী দল নেই। যা মূলত একদলীয় ব্যবস্থাকেই নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সুষমার দেশে কোনো বিতর্কিত সিদ্ধান্তের ক্ষেত্রে সংসদের ভেতরে ও বাইরে সমালোচনা হয়ে থাকে; যা বহুদলীয় ব্যবস্থাকে নির্দেশ করে। একটি রাষ্ট্রে দুইয়ের অধিক রাজনৈতিক দল সরকারি ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করলে তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। এধরণের ব্যবস্থায় কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার গঠন করতে পারে; আবার অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ে 'সম্মিলিত সরকার' (Coalition Government) গঠিত হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফ্রান্স প্রভৃতি দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। এ ব্যবস্থার কিছু দোষ-গুণ রয়েছে। বহুদলীয় ব্যবস্থার গুণগুলো হলো- প্রথমত, বহুদলীয় ব্যবস্থা সমাজের ভিন্নমুখী জনমত প্রকাশে সহায়তা করে। কেননা, একটি দেশে বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতি থাকায় জনগণ তাদের পছন্দের দলের নীতি-আদর্শের সাথে একমত পোষণ করতে পারে। দ্বিতীয়ত, বহুদলীয় ব্যবস্থায় কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করতে পারে না। তৃতীয়ত, বহুদলীয় ব্যবস্থায় প্রতিটি রাজনৈতিক দল বক্তব্য-বিবৃতি এবং আলোচনার মাধ্যমে তাদের নীতি ও কর্মসূচি জনগণের সামনে তুলে ধরে। আবার বিরোধী রাজনৈতিক দল সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করে। এর ফলে জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটে। চতুর্থত, বহুদলীয় ব্যবস্থায় আইনসভার নির্বাচনে কোনো দলের পক্ষেই একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করা সহজে সম্ভব হয় না। এর ফলে বিভিন্ন দলের সমন্বয়ে রাজনৈতিক জোট গঠনের বা 'সম্মিলিত সরকার' গঠনের সুযোগ সৃষ্টি হয়। ফলে সংখ্যালঘু শ্রেণিও সরকার গঠনে অংশ নিয়ে স্বীয় স্বার্থ সংরক্ষণ করতে পারে। বহুদলীয় ব্যবস্থায় গুণের পাশাপাশি কিছু দোষও বিদ্যমান। যেমন- এ ব্যবস্থায় সরকার সাধারণত ক্ষণস্থায়ী হয়। কারণ সরকার একতরফা নীতি গ্রহণ করলে বা বিরোধীদের মতামতকে গুরুত্ব না দিলে সরকার পতনের আন্দোলন দেখা দেয়। বহুদলীয় ব্যবস্থার আরেকটি বড় অসুবিধা হলো দলগুলোর মধ্যে অবিরাম অন্তর্দ্বন্দ্ব। এরূপ অন্তর্দ্বন্দ্বের ফলে রাজনৈতিক অঙ্গন প্রায়ই বিশৃঙ্খল ও উত্তপ্ত থাকে। ফলে সবসময় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। আবার বহুদলীয় ব্যবস্থায় অনেকসময় সাধারণ নির্বাচনে অযোগ্য ও অনভিজ্ঞ প্রার্থীগণ আইনসভায় নির্বাচিত হয়ে আসেন। ফলে প্রশাসনিক কাজের জন্য তারা আমলাদের ওপর নির্ভর করেন। আমলারাও এ সুযোগে তাদের ওপর নিজেদের প্রাধান্য বিস্তার করেন। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বহুদলীয় ব্যবস্থা অবশ্যই কাম্য। তবে দলগুলোকে সুগঠিত হতে হবে, যাতে প্রত্যেক দলে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলন ঘটে এবং তাদের স্বার্থ রক্ষিত হয়।
HSCCivics 1st PaperChapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শামীম সাহেব একজন আইনজীবী। তিনি এমন একটি জাতীয় সংগঠনের সাথে যুক্ত যার সদস্যদের ব্যক্তিগত স্বার্থ আলাদা। তার ব্যবসায়ী বন্ধু এমন একটি সংগঠনের সাথে যুক্ত যার সকল সদস্যের ব্যক্তিগত স্বার্থ একই।

Barisal · 2017

ক
নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?
খ
রাজনৈতিক দল বলতে কী বোঝায়?
গ
শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উমং পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। তিনি আইন পেশায় নিয়োজিত আছেন। একদিন তিনি শহর থেকে গ্রামে যাওয়ার পর এলাকার লোকজন তাকে তাদের দুঃখ-দুর্দশার কথা জানালেন। এরপর উমং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব সমস্যার কথা জানিয়ে ব্যর্থ হলেন। তারপর তিনি দাবি আদায়ের জন্য এমন একটি সংগঠনে যোগদান করেন, যেটি জনগণের সমস্যা সমাধানের জন্য বৈধ উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।

Jessore · 2017

ক
জনমত কী?
খ
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।
ঘ
'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনমত কী?

জনমত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'ক' একজন মুক্তিযোদ্ধা ও একটি রাজনৈতিক সংগঠনের জনপ্রিয় নেতা। বিগত ২টি জাতীয় নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। উদার, নিরপেক্ষ ও সহনশীল আচরণ দ্বারা তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কর্মীদের সাথেও সুসম্পর্ক বজায় রাখেন। ফলে তাঁর এলাকায় কোনো রাজনৈতিক হানাহানি নেই। তাছাড়াও এলাকার বিভিন্ন সমস্যা ও সংকটে সবসময় জনগণের পাশে থাকেন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।

Jessore · 2017

ক
নেতৃত্ব কী?
খ
চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।
ঘ
"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নেতৃত্ব কী?

নেতৃত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।রাজনৈতিক দল বলতে কী বোঝায়?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লউদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?জনমত কী?"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?নেতৃত্ব কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।