উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। 'ক' রাষ্ট্রে শাসন বিভাগ আইন সভার নিকট জবাবদিহি করে। একটি কেন্দ্র থেকে সমগ্র দেশ পরিচালিত হয়া এবং রাষ্ট্রপ্রধান পরোক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হন । এদিক থেকে 'খ' রাষ্ট্রের সাথে খানিকটা পার্থক্য দেখা যায়। 'খ' রাষ্ট্রের কেন্দ্র ও প্রদেশের মধ্যে লিখিত সংবিধানের মাধ্যমে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়ে। প্রশ্নঃ 'ক' রাষ্ট্রের বিদ্যমান সরকার হলো- i. সংসদীয় ii. এককেন্দ্রিক i ii. প্রজাতান্ত্রিক নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii, iii
উত্তর: i, ii, iii
ব্যাখ্যা: সংসদীয় (i): উদ্দীপকে বলা হয়েছে 'ক' রাষ্ট্রে শাসন বিভাগ আইন সভার নিকট জবাবদিহি করে, যা সংসদীয় বা মন্ত্রিসভা শাসিত সরকার ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এককেন্দ্রিক (ii): উদ্দীপকে উল্লেখ করা হয়েছে যে একটি কেন্দ্র থেকে সমগ্র দেশ পরিচালিত হয়, যা এককেন্দ্রিক সরকার ব্যবস্থার মূল ভিত্তি। প্রজাতান্ত্রিক (iii): রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান পরোক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হন, যা একটি প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিচয় বহন করে। যেহেতু 'ক' রাষ্ট্রের বর্ণিত বৈশিষ্ট্যগুলো সংসদীয়, এককেন্দ্রিক এবং প্রজাতান্ত্রিক—এই তিনটি শাসন ব্যবস্থার সাথেই সামঞ্জস্যপূর্ণ, তাই উত্তরটি হবে i, ii ও iii
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · MCQ