সুশাসন প্রতিষ্ঠায় উক্ত দেশের নাগরিকের সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে - বিশ্লেষণ কর।
উত্তর: সুশাসন প্রতিষ্ঠায় উক্ত দেশের নাগরিকের সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে - উক্তিটি যথার্থ। সুশাসন নাগরিকের অধিকার নিশ্চিত করার রক্ষাকবচ। সুশাসনের অন্যতম প্রধান শর্ত হলো শাসন কার্যে জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ। সুশাসনের মাধ্যমে আধুনিক ও কল্যাণমূলক রাষ্ট্র নিশ্চিত করা সম্ভব আর এ সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানবাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নাগরিক ও তাদের সংগঠনগুলোর কার্যক্রমকে গতিশীল করে। নাগরিকগণ অংশ গ্রহনের মাধ্যমে একদিকে যেমন শাসন কার্যে অংশ নিতে পারে তেমনিভাবে প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে। সচেতন ও শিক্ষিত নাগরিক সমাজ সব সময় সরকার ও প্রশাসন ব্যবস্থার প্রতি নজর রাখে। সরকারের বিভিন্ন নীতি ও কর্মপরিকল্পনার বিজ্ঞানভিত্তিক সমালোচনা করার মাধ্যমে সরকারকে জবাবদিহি তার আওতায় আনতে বাধ্য করে। সুশাসনের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দুতে থাকে নাগরিক। নাগরিকরা তাদের ভোটাধিকার সঠিকভাবে ও যোগ্য ব্যক্তিকে প্রদান করে রাষ্ট্রের বা শাসন কার্যে সঠিক ও যোগ্য ব্যক্তিকে নিয়ে আসে। সমাজে শিক্ষিত ও সচেতন নাগরিক সমাজ এবং সমাজের যে কোন কল্যাণমূলক বিষয়ের প্রতি বা লাস্টে সিদ্ধান্তকে জনগণের পক্ষে পরিচালনা করার জন্য গণজোয়ার সৃষ্টি করতে পারে। মোটকথা সুশাসন প্রতিষ্ঠায় উক্ত দেশের নাগরিকদের সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
সুশাসন প্রতিষ্ঠায় উক্ত দেশের নাগরিকের সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে -…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর