উদ্দীপকে ফখরুল হাদীর যে গুণাবলী প্রতিফলিত হয়েছে তা পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ফখরুল হাদীর মাঝে নেতৃত্বের গুণাবলী প্রতিফলিত হয়েছে। নেতৃত্ব হলো মানুষকে প্রভাবিত করার একটি কৌশল। উদ্দীপকে উল্লিখিত ফখরুল হাদী দক্ষিণ এশিয়ার একটি দেশের একজন প্রভাবশালির জনপ্রিয় রাজনৈতিক দলের নেতা। তিনি নিজের ব্যক্তিত্ব ও গুণাবলী দ্বারা দলীয় নেতাকর্মীদের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করেন। তার এ ধরনের গুণাবলী সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সাহায্য করবে। এ থেকে বোঝা যায়, ফখরুল হাদীর মাঝে নেতৃত্তের গুণাবলী প্রকাশ পেয়েছে। যেকোনো সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি পরিবার, খেলার মাঠ, শ্রেণিকক্ষ, সভা কক্ষ, বেশ পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে নেতৃত্ব দেখা যায়। সুযোগ্য নেতৃত্ব জাতীয় একাত্মতার সংকট কাটিয়ে তুলে জাতীয় সংহতির জন্য সাহায্য করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব আমাদেরকে পৃথিবীর বুকে একটি স্বাধীন ও স্বতন্ত্র জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছে। অতএব বলা যায়, যোগ্য নেতা যেকোনো জাতির বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
উদ্দীপকে ফখরুল হাদীর যে গুণাবলী প্রতিফলিত হয়েছে তা পাঠ্য বইয়ের আল…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর