আইন মান্য করা হয় কেন?
উত্তর: সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে শান্তি-শৃঙ্খলা ও কল্যাণ বজায় রাখার জন্য মানুষ আইন মান্য করে। আইন মান্য করা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। ইংরেজ দার্শনিক টমাস হবস (Thomas Hobbes), জেরেমি বেশ্বাম (Jeremy Bentham), জন অস্টিন (John Austin) প্রমুখ বলেন- 'মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে। কেননা আইন ভঙ্গ করলে অভিযুক্ত হতে এবং শাস্তি পেতে হয়'। ইংরেজ দার্শনিক জন লক (John Locke) বলেন 'যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না। আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক'। তাই বলা যায়, ব্যক্তি ও সমাজজীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে মানুষ আইন মান্য করে।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
আইন মান্য করা হয় কেন?
উত্তর