শেয়ারFacebookWhatsApp

জনাব রুহুল আমীনের নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় কতটুকু সহায়ক মনে কর? বিশ্লেষণ কর।

উত্তর: জনাব রুহুল আমীনের নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় অনেকাংশে সহায়ক বলে আমি মনে করি। সমাজজীবনে লক্ষ্য অর্জনের একটি অন্যতম পন্থা হলো নেতৃত্ব। মূলত নেতৃত্ব একটি সামাজিক গুণ। সংগঠন ও প্রতিষ্ঠানগুলো নেতৃত্বের গুণেই সুনিয়ন্ত্রিত ও সুচারুভাবে পরিচালিত হয়। সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা ব্যাপক ও গুরুত্বপূর্ণ। উদ্দীপকের জনাব রুহুল আমীন তার ব্যক্তিত্ব ও গুণাবলির দ্বারা দলীয় নেতাকর্মীর ওপর প্রভাব বিস্তার করেন। তাঁর এ ধরনের গুণাবলি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে সহায়তা করে। নেতৃত্ব দলীয় নীতি নির্ধারণ, রাষ্ট্রীয় নীতি নির্ধারণ, সুষ্ঠু জনমত গঠন, রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। সঠিক গুণাবলি সম্পন্ন নেতৃত্ব সরকার গঠন করে রাষ্ট্রের আর্থ-সামাজিক উন্নয়নে সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করে সুশাসন প্রতিষ্ঠায় তৎপর হন। নেতা বক্তব্য-বিবৃতি এবং প্রচার-প্রচারণা দ্বারা জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করে তোলেন। যোগ্য নেতৃত্ব গণতান্ত্রিক, সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখে। এর ফলে সুশাসন প্রতিষ্ঠিত হয় ও ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকের জনাব রুহুল আমীনের মধ্যে নেতৃত্বের গুণাবলি রয়েছে। তাই জনাব রুহুল আমীনের নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।

HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল

জনাব রুহুল আমীনের নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় কতটুকু সহায়ক মনে কর? …

উদ্দীপক

জনাব রুহুল আমীন দক্ষিণ এশিয়ার একটি দেশের একজন প্রভাবশালী জনপ্রিয় রাজনৈতিক দলের নেতা। তিনি নিজের ব্যক্তিত্ব ও গুণাবলি দ্বারা দলীয় নেতাকর্মীদের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করেন। তাঁর এ ধরনের গুণাবলি সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সাহায্য করবে।

Sylhet · 2019

উত্তর

দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা ক্ষুদ্র ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল (Faction) বা কুচক্রী দল (Clique) বলে।

উত্তর

মানুষ হিসেবে মর্যাদার সঙ্গে বাঁচতে একজন ব্যক্তির যেসব অধিকার, সম্মান ও নিরাপত্তা প্রাপ্য তাই মানবাধিকার। যে কোনো ধরনের নির্যাতন ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে মানবাধিকারের ধারণা বিকাশ লাভ করেছে। মানবাধিকার বর্তমানে বিশ্বজুড়ে সভ্য সমাজে স্বীকৃত গুরুত্বপূর্ণ অধিকার। জীবন ধারণ করা, ন্যায়বিচার পাওয়া, অবাধ ও মুক্ত চিন্তা, মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকার ইত্যাদি কয়েকটি মানবাধিকার। জাতি, ধর্ম, বর্ণ, অঞ্চল নির্বিশেষে মানবাধিকারগুলো এক ধরনের হয়ে থাকে। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে। এ মানদণ্ডের ভিত্তিতে বিশ্বজুড়ে জাতীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতি যাচাই করা যেতে পারে।

উত্তর

উদ্দীপকে জনাব রুহুল আমীনের নেতৃত্বের গুণাবলি প্রতিফলিত হয়েছে। নেতৃত্ব হচ্ছে একটি কৌশল, যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন। নেতৃত্ব প্রদান সহজ কাজ নয়, যে কেউ চাইলেই সমাজে নেতৃত্ব প্রদান করতে পারে না। কেবল নেতৃত্ব প্রদানের ন্যায় যোগ্যতাসম্পন্ন ব্যক্তিই নেতৃত্ব প্রদান করতে পারে। আর নেতৃত্ব প্রদানের জন্য কিছু গুণাবলি থাকা অপরিহার্য। উদ্দীপকে দেখা যায়, জনাব রুহুল আমীন দক্ষিণ এশিয়ার একটি দেশের একজন প্রভাবশালী জনপ্রিয় রাজনৈতিক দলের নেতা। তিনি নিজের ব্যক্তিত্ব ও গুণাবলি দ্বারা দলীয় নেতাকর্মীদের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করেন । রুহুল আমীনের এসব বৈশিষ্ট্য নেতৃত্বের গুণাবলিকেই প্রতিফলিত করে । কেননা নেতৃত্বের অপরিহার্য গুণ হলো ব্যক্তিত্ব। নেতাকে অবশ্যই সুদৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হতে হয়। ব্যক্তিত্বহীন ব্যক্তির পক্ষে নেতৃত্ব প্রদান কিছুতেই সম্ভব নয়। একমাত্র ব্যক্তিত্বের বলেই একজন ব্যক্তি অপরাপর সকলের ওপর তার প্রভাব খাটাতে সক্ষম হন। এছাড়াও নেতৃত্বকে হতে হয় উদার, দূরদৃষ্টিসম্পন্ন, সাহসী, সংযমী, ন্যায়নিষ্ঠ ও নিরপেক্ষ। যা রুহুল আমীনের মধ্যে রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রুহুল আমীনের মধ্যে নেতৃত্বের গুণাবলি প্রতিফলিত হয়েছে।

উত্তর

জনাব রুহুল আমীনের নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় অনেকাংশে সহায়ক বলে আমি মনে করি। সমাজজীবনে লক্ষ্য অর্জনের একটি অন্যতম পন্থা হলো নেতৃত্ব। মূলত নেতৃত্ব একটি সামাজিক গুণ। সংগঠন ও প্রতিষ্ঠানগুলো নেতৃত্বের গুণেই সুনিয়ন্ত্রিত ও সুচারুভাবে পরিচালিত হয়। সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা ব্যাপক ও গুরুত্বপূর্ণ। উদ্দীপকের জনাব রুহুল আমীন তার ব্যক্তিত্ব ও গুণাবলির দ্বারা দলীয় নেতাকর্মীর ওপর প্রভাব বিস্তার করেন। তাঁর এ ধরনের গুণাবলি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে সহায়তা করে। নেতৃত্ব দলীয় নীতি নির্ধারণ, রাষ্ট্রীয় নীতি নির্ধারণ, সুষ্ঠু জনমত গঠন, রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। সঠিক গুণাবলি সম্পন্ন নেতৃত্ব সরকার গঠন করে রাষ্ট্রের আর্থ-সামাজিক উন্নয়নে সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করে সুশাসন প্রতিষ্ঠায় তৎপর হন। নেতা বক্তব্য-বিবৃতি এবং প্রচার-প্রচারণা দ্বারা জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করে তোলেন। যোগ্য নেতৃত্ব গণতান্ত্রিক, সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখে। এর ফলে সুশাসন প্রতিষ্ঠিত হয় ও ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকের জনাব রুহুল আমীনের মধ্যে নেতৃত্বের গুণাবলি রয়েছে। তাই জনাব রুহুল আমীনের নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।
HSCCivics 1st PaperChapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শামীম সাহেব একজন আইনজীবী। তিনি এমন একটি জাতীয় সংগঠনের সাথে যুক্ত যার সদস্যদের ব্যক্তিগত স্বার্থ আলাদা। তার ব্যবসায়ী বন্ধু এমন একটি সংগঠনের সাথে যুক্ত যার সকল সদস্যের ব্যক্তিগত স্বার্থ একই।

Barisal · 2017

ক
নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?
খ
রাজনৈতিক দল বলতে কী বোঝায়?
গ
শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উমং পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। তিনি আইন পেশায় নিয়োজিত আছেন। একদিন তিনি শহর থেকে গ্রামে যাওয়ার পর এলাকার লোকজন তাকে তাদের দুঃখ-দুর্দশার কথা জানালেন। এরপর উমং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব সমস্যার কথা জানিয়ে ব্যর্থ হলেন। তারপর তিনি দাবি আদায়ের জন্য এমন একটি সংগঠনে যোগদান করেন, যেটি জনগণের সমস্যা সমাধানের জন্য বৈধ উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।

Jessore · 2017

ক
জনমত কী?
খ
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।
ঘ
'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনমত কী?

জনমত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'ক' একজন মুক্তিযোদ্ধা ও একটি রাজনৈতিক সংগঠনের জনপ্রিয় নেতা। বিগত ২টি জাতীয় নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। উদার, নিরপেক্ষ ও সহনশীল আচরণ দ্বারা তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কর্মীদের সাথেও সুসম্পর্ক বজায় রাখেন। ফলে তাঁর এলাকায় কোনো রাজনৈতিক হানাহানি নেই। তাছাড়াও এলাকার বিভিন্ন সমস্যা ও সংকটে সবসময় জনগণের পাশে থাকেন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।

Jessore · 2017

ক
নেতৃত্ব কী?
খ
চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।
ঘ
"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নেতৃত্ব কী?

নেতৃত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।রাজনৈতিক দল বলতে কী বোঝায়?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লউদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?জনমত কী?"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?নেতৃত্ব কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।