রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসনের স্বরূপ বজায় রাখে— ব্যাখ্যা কর।
উত্তর: রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে। আধুনিক গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তিই হলো রাজনৈতিক দল। গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও সদাজাগ্রত জনমত। রাজনৈতিক দল বক্তৃতা-বিবৃতি, সভা-সমাবেশ ও প্রচারের মাধ্যমে জনমত গঠন করে। সাংবিধানিক উপায়ে জনসমর্থন লাভ করে সরকার গঠন করে গণতান্ত্রিক ধারায় শাসনকার্য পরিচালনা করে। তাই বলা যায়, রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসনের স্বরূপ বজায় রাখে।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসনের স্বরূপ বজায় রাখে— ব্যাখ্যা কর।
উত্তর