শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, মি. 'R [গণিত] এর গুণাবলি সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ; আমি মনে করি, মি. 'R [গণিত] এর গুণাবলি অর্থাৎ নেতৃত্বের গুণাবলি সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। নেতৃত্ব হচ্ছে কোনো নেতার বিশেষ গুণ। এ গুণাবলি অপরকে প্রভাবিত ও পরিচালিত করে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। আর বর্তমান সময়ে অভীষ্ট লক্ষ্য বলতে বোঝানো হয় সুশাসনকে। একটি রাষ্ট্রে সুশাসন না অপশাসন প্রতিষ্ঠিত হবে তা নির্ভর করে নেতৃত্বের ওপর। উদ্দীপকে দেখা যায়, একটি রাজনৈতিক দলের নেতা মি. 'R এর কল্যাণমুখী চিন্তাধারা, আকাঙ্ক্ষা সৃষ্টিকারী বক্তব্য এবং জনঅধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টার কারণে নির্বাচনে তার দল জয়লাভ করে। এখানে মি. 'R [গণিত] এর নেতৃত্বের গুণাবলির কথা বলা হয়েছে, যা সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখে। গণতান্ত্রিক, যোগ্য ও সুষ্ঠু নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রে সুশাসন ও জনকল্যাণ প্রতিষ্ঠিত হয়। নেতৃত্বের বৈধতা থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হয়। নেতৃত্বের বৈধতা বলতে বোঝায় নেতৃত্বের প্রতি রাষ্ট্রের নাগরিকদের আস্থা। বৈধ এবং দক্ষ রাজনৈতিক নেতৃত্ব সহনশীলতা, সমঝোতা ও গণতান্ত্রিকতার পথ বেছে নেয়। ফলে রাষ্ট্র তার বিদ্যমান সমস্যাসমূহ সহজেই কাটিয়ে উঠতে পারে এবং রাষ্ট্র সুশাসনের দিকে ধাবিত হয়। তথ্যের অবাধ প্রবাহ, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রভৃতি বিষয়গুলো সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত। এ শর্তগুলো নেতৃত্বের সদিচ্ছা ও দক্ষতার মাধ্যমেই পূরণ হতে পারে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, বৈধ ও গণতান্ত্রিক নেতৃত্বের দ্বারা রাষ্ট্রের উন্নতির ধারাবাহিকতা বজায় থাকে এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়। তাই বলা যায়, মি. 'R [গণিত] এর গুণাবলি সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল

তুমি কি মনে কর, মি. 'R এর গুণাবলি সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিক…

উদ্দীপক

আফ্রিকার একটি রাষ্ট্রে দুর্নীতিসহ বেশকিছু সমস্যা সমাধানের লক্ষ্যে কিছু সংখ্যক মানুষ গণতন্ত্র, জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা ইত্যাদি নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠন গড়ে তোলে। পরবর্তীতে তারা দেশব্যাপী এ সংগঠনের কাঠামো ও কার্যক্রম বিস্তৃত করে। গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সংগঠনটি অংশগ্রহণ করে। সংগঠনের নেতা মি. 'R′R^{\prime} এর কল্যাণমুখী চিন্তাধারা, আকাঙ্ক্ষা সৃষ্টিকারী বক্তব্য এবং জনঅধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টার কারণে নির্বাচনে উক্ত সংগঠনটি জয়লাভ করে।

Chittagong · 2019

উত্তর

চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group) হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থ নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে।

উত্তর

একটি রাষ্ট্রে দুটির অধিক রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করলে তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থা জাতি, ধর্ম, ভাষা বা শ্রেণির ভিত্তিতে গড়ে উঠতে পারে। এ ব্যবস্থায় দলগুলো নিজ নিজ মতাদর্শ, নীতি ও কর্মসূচি অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলে সেই দলই সরকার গঠন করে। তবে বহুদলীয় ব্যবস্থায় কোনো দলের পক্ষে অনেক সময় এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হয় না। তখন একাধিক দল মিলিত হয়ে সম্মিলিত সরকার (Coalition Government) গঠন করে। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, হল্যান্ড, বেলজিয়াম প্রভৃতি দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।

উত্তর

উদ্দীপকে আলোচিত সংগঠনটির সাথে আমার পঠিত রাজনৈতিক দলের সাদৃশ্য রয়েছে। রাজনৈতিক দল বলতে এমন একটি জনসংগঠনকে বোঝায় যার সদস্যগণ কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে সংগঠিত হয়, রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে প্রয়াসী হয়। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা। উদ্দীপকে দেখা যায়, আফ্রিকার একটি রাষ্ট্রে দুর্নীতিসহ বেশকিছু সমস্যা সমাধানের লক্ষ্যে কিছু সংখ্যক মানুষ গণতন্ত্র, জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা ইত্যাদি নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠন গড়ে তোলে। পরবর্তীতে তারা দেশব্যাপী এ সংগঠনের কাঠামো ও কার্যক্রম বিস্তৃত করে। সংগঠনটি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়লাভ করে। এ বৈশিষ্ট্যগুলো রাজনৈতিক দলকেই নির্দেশ করে। কারণ রাজনৈতিক দলই জাতীয় সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রক্ষমতায় গিয়ে সেসব সমস্যা সমাধানের চেষ্টা করে। রাজনৈতিক দল দেশব্যাপী সামগ্রিক জনগণের জাতীয় স্বার্থ রক্ষা ও সংরক্ষণের চেষ্টা করে। তাই বলা যায়, উদ্দীপকের সংগঠনটির সাথে সাদৃশ্যপূর্ণ হলো রাজনৈতিক দল।

উত্তর

হ্যাঁ; আমি মনে করি, মি. 'R′R^{\prime} এর গুণাবলি অর্থাৎ নেতৃত্বের গুণাবলি সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। নেতৃত্ব হচ্ছে কোনো নেতার বিশেষ গুণ। এ গুণাবলি অপরকে প্রভাবিত ও পরিচালিত করে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। আর বর্তমান সময়ে অভীষ্ট লক্ষ্য বলতে বোঝানো হয় সুশাসনকে। একটি রাষ্ট্রে সুশাসন না অপশাসন প্রতিষ্ঠিত হবে তা নির্ভর করে নেতৃত্বের ওপর। উদ্দীপকে দেখা যায়, একটি রাজনৈতিক দলের নেতা মি. 'R এর কল্যাণমুখী চিন্তাধারা, আকাঙ্ক্ষা সৃষ্টিকারী বক্তব্য এবং জনঅধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টার কারণে নির্বাচনে তার দল জয়লাভ করে। এখানে মি. 'R′R^{\prime} এর নেতৃত্বের গুণাবলির কথা বলা হয়েছে, যা সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখে। গণতান্ত্রিক, যোগ্য ও সুষ্ঠু নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রে সুশাসন ও জনকল্যাণ প্রতিষ্ঠিত হয়। নেতৃত্বের বৈধতা থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হয়। নেতৃত্বের বৈধতা বলতে বোঝায় নেতৃত্বের প্রতি রাষ্ট্রের নাগরিকদের আস্থা। বৈধ এবং দক্ষ রাজনৈতিক নেতৃত্ব সহনশীলতা, সমঝোতা ও গণতান্ত্রিকতার পথ বেছে নেয়। ফলে রাষ্ট্র তার বিদ্যমান সমস্যাসমূহ সহজেই কাটিয়ে উঠতে পারে এবং রাষ্ট্র সুশাসনের দিকে ধাবিত হয়। তথ্যের অবাধ প্রবাহ, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রভৃতি বিষয়গুলো সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত। এ শর্তগুলো নেতৃত্বের সদিচ্ছা ও দক্ষতার মাধ্যমেই পূরণ হতে পারে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, বৈধ ও গণতান্ত্রিক নেতৃত্বের দ্বারা রাষ্ট্রের উন্নতির ধারাবাহিকতা বজায় থাকে এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়। তাই বলা যায়, মি. 'R′R^{\prime} এর গুণাবলি সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
HSCCivics 1st PaperChapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শামীম সাহেব একজন আইনজীবী। তিনি এমন একটি জাতীয় সংগঠনের সাথে যুক্ত যার সদস্যদের ব্যক্তিগত স্বার্থ আলাদা। তার ব্যবসায়ী বন্ধু এমন একটি সংগঠনের সাথে যুক্ত যার সকল সদস্যের ব্যক্তিগত স্বার্থ একই।

Barisal · 2017

ক
নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?
খ
রাজনৈতিক দল বলতে কী বোঝায়?
গ
শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উমং পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। তিনি আইন পেশায় নিয়োজিত আছেন। একদিন তিনি শহর থেকে গ্রামে যাওয়ার পর এলাকার লোকজন তাকে তাদের দুঃখ-দুর্দশার কথা জানালেন। এরপর উমং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব সমস্যার কথা জানিয়ে ব্যর্থ হলেন। তারপর তিনি দাবি আদায়ের জন্য এমন একটি সংগঠনে যোগদান করেন, যেটি জনগণের সমস্যা সমাধানের জন্য বৈধ উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।

Jessore · 2017

ক
জনমত কী?
খ
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।
ঘ
'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনমত কী?

জনমত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'ক' একজন মুক্তিযোদ্ধা ও একটি রাজনৈতিক সংগঠনের জনপ্রিয় নেতা। বিগত ২টি জাতীয় নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। উদার, নিরপেক্ষ ও সহনশীল আচরণ দ্বারা তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কর্মীদের সাথেও সুসম্পর্ক বজায় রাখেন। ফলে তাঁর এলাকায় কোনো রাজনৈতিক হানাহানি নেই। তাছাড়াও এলাকার বিভিন্ন সমস্যা ও সংকটে সবসময় জনগণের পাশে থাকেন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।

Jessore · 2017

ক
নেতৃত্ব কী?
খ
চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।
ঘ
"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নেতৃত্ব কী?

নেতৃত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।রাজনৈতিক দল বলতে কী বোঝায়?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লউদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?জনমত কী?"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?নেতৃত্ব কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।