চিত্রে উল্লিখিত 'ক' চিহ্নিত স্থান সরকারের কোন বিভাগকে নির্দেশ করে?
উত্তর: চিত্রে উল্লিখিত 'ক' চিহ্নিত স্থানটি সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে। সরকার তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। সংবিধানের ব্যাখ্যাদান করাও বিচার বিভাগের অন্যতম দায়িত্ব। সর্বোপরি দুষ্টের দমন আর শিষ্টের পালন এই মহান ব্রত নিয়ে সরকারের বিচার বিভাগ কাজ করে থাকে। উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থান সম্পর্কে বলা হয়েছে, এটি জনগণের মৌলিক অধিকার রক্ষা করে, কোনো কারণে নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সংবিধানের ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্ট বিভাগে আবেদনের মাধ্যমে তার প্রতিকার পায়। সংবিধানের ব্যাখ্যা প্রদান করে, কোনো কারণে সাংবিধানিক জটিলতা সৃষ্টি হলে কিংবা শাসনতান্ত্রিক কোনো জটিল বিষয়ে বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা দিয়ে থাকে। যেমন- অন্তবর্তী সরকার নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়ে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিয়েছে। অপরাধীকে শাস্তি এবং নিরপরাধ ব্যক্তিকে মুক্তির মাধ্যমে বিচার বিভাগ দুষ্টের দমন শিষ্টের পালন করে থাকে। এরূপ কাজগুলো সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে। তাই উদ্দীপকের 'ক' চিত্রের প্রদর্শিত উদ্দীপনা থেকে সহজেই বুঝা যায়, 'ক' চিহ্নিত স্থানে সরকারের বিচার বিভাগকে নির্দেশ করছে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
চিত্রে উল্লিখিত 'ক' চিহ্নিত স্থান সরকারের কোন বিভাগকে নির্দেশ করে?
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর