আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের বিভাগটির ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের বিভাগের অর্থাৎ বিচার বিভাগের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। সরকারের তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। বিচার বিভাগ সারাদেশে এর নিম্ন আদালত, মধ্যম আদালত এবং উচ্চ আদালত দ্বারা বিচারকার্য পরিচালনা করে। কোথাও নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে মনে হলে বিচার বিভাগ সেখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আর আইনের শাসন প্রতিষ্ঠায় এর বিকল্প নেই। আইনের শাসন বলতে বোঝায়, সকলের জন্য আইনে সমান প্রয়োগ এবং তা দ্বারা ন্যায়বিচার নিশ্চিত করা। উদ্দীপকের বর্ণনায় বিচার বিভাগের প্রতিরূপ প্রকাশ পেয়েছে। যা একটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ও একচ্ছত্র ভূমিকা পালন করে। কেননা, বিচার বিভাগ বর্তমানে স্বাধীনভাবে নাগরিক অধিকার রক্ষা ও ব্যক্তিস্বাধীনতা রক্ষার অন্যতম রক্ষাকবচ। গণতান্ত্রিক রাষ্ট্রে আইন ও শাসন বিভাগের অভিভাবক হিসেবে বিচার বিভাগ নিয়োজিত। আইনের ব্যাখ্যা, আইন প্রণয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, তদন্তসংক্রান্ত কাজ প্রভৃতির মাধ্যমে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে। সরকার বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সংবিধানে লিপিবদ্ধ নাগরিক অধিকারে হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ তা প্রতিহত করে। আইন বিভাগ ও শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধ করতে বিচার বিভাগ ও তার স্বাধীনতার কোনো বিকল্প নেই। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে বিচার বিভাগ দেশে আইনের অনুশাসন নিশ্চিত করতে সর্বদাই নিযুক্ত থাকে। সুষ্ঠু-সুন্দর নাগরিক জীবন গঠনে আইনের শাসন অপরিহার্য আর বিচার বিভাগই এর নিশ্চয়তা বিধান করে থাকে। পরিশেষে বলা যায়, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অপরিসীম।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের বিভাগটির ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর