রাজনৈতিক অধিকার বলতে কী বোঝায়?
উত্তর: রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রীয় কাজ পরিচালনায় ব্যক্তি যেসব অধিকার ভোগ করে তাকে রাজনৈতিক অধিকার বলে। রাজনৈতিক অধিকারের মাধ্যমে রাষ্ট্রের সুনাগরিকরা রাষ্ট্র পরিচালনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ লাভ করে। একজন নাগরিকের রাজনৈতিক অধিকারগুলো হচ্ছে - রাজনৈতিক দল গঠনের অধিকার, শাসনকার্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের অধিকার, সরকারের কাজে মতামত প্রকাশের অধিকার ইত্যাদি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিকের রাজনৈতিক অধিকার স্বীকৃত।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
রাজনৈতিক অধিকার বলতে কী বোঝায়?
উত্তর