হাসান ও ফারুকের দেশের দুটি সরকারব্যবস্থার মধ্যে তুমি কোন ধরনের সরকারব্যবস্থাকে উত্তম বলে মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সংসদীয় সরকার এবং 'খ' রাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। বাংলাদেশের জন্য এ দুটি সরকার ব্যবস্থার মধ্যে আমি সংসদের সরকার ব্যবস্থাকে উত্তম মনে করি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দুটি গুরুত্বপূর্ণ রূপ হলো যথাক্রমে মন্ত্রীপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। এ দুটি শাসনব্যবস্থাকে একে অপরের বিপরীত রূপ বলে মনে করা হয়। উক্ত দুটি শাসন ব্যবস্থায় বেশ কিছু দোষত্রুটি রয়েছে। তবে উভয়ের মধ্যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা উত্তম। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় উত্তম। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মন্ত্রিপরিষদ তার যাবতীয় কাজকর্মের জন্য আইনসভার নিকট দায়ী থাকে বলে মন্ত্রিপরিষদের স্বেচ্ছাচারী হয়ে ওঠার কোন সুযোগ থাকে না। এ সরকার ব্যবস্থার অন্যতম প্রধান গুণ হলো এর নমনীয়তা। এখানে পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে প্রশাসন বা সরকারের প্রয়োজন মাফিক রদবদলের ব্যবস্থা রয়েছে। আইনসভার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয় বলে স্বচ্ছতা বজায় থাকে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার অধিকতর জনকল্যাণমুখী ও জনপ্রিয় শাসন ব্যবস্থা। অপরদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পর স্বাধীনভাবে কাজ করায় উভয়ের মধ্যে সুষ্ঠু সহযোগিতা গড়ে ওঠে না। সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকায় তা নিয়ন্ত্রণ করার শক্তি আইনসভার থাকে না। রাষ্ট্রপতি তার কার্যকালের অনিয়ন্ত্রিত ও একচ্ছএ ক্ষমতা প্রয়োগের সুযোগ পান যা গণতন্ত্রের পক্ষে বিপদজনক। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সর্বাধিক জনকল্যাণ এবং দ্বায়িত্বশীলতার বিষয়টি বিবেচনায় নিলে 'ক' দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার অপেক্ষায় 'খ' দেশের সংসদীয় সরকার ব্যবস্থা উত্তম।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
হাসান ও ফারুকের দেশের দুটি সরকারব্যবস্থার মধ্যে তুমি কোন ধরনের সরকা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর