জি ২ সি এর ধারণা দাও।
উত্তর: G2C দ্বারা Government-to-Citizens বা সরকার থেকে নাগরিককে বোঝানো হয়। ই-গভর্নেন্সের প্রধান উদ্দেশ্য হলো সরকারি সেবা ও কার্যক্রম জনগণের কাছে সহজলভ্য করা। এক্ষেত্রে G2C মিথস্ক্রিয়ার মাধ্যমে সরকার ও নাগরিকদের মধ্যে কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে এব নাগরিকরা সরকারের ব্যাপকভিত্তিক তথ্য ও সেবায় সহজে প্রবেশ করতে পারে। জি ২ সি মিথস্ক্রিয়ার ফলে নাগরিকবান্ধব সরকারব্যবস্থা গড়ে ওঠে। এর ফলে একদিকে জনগণ সরকারি সেবার সুফল ভোগ করে এব অন্যদিকে সরকারি সেবার গুণগত মান বৃদ্ধি পায়। নাগরিকরা সরকারের কাছ থেকে যেসব সেবা পেয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-অনলাইনে জন্ম ও মৃত্যুর নিবন্ধন, নাগরিকত্ব সনদ প্রদান, স্বাস্থ্য ও শিক্ষ সেবা, বিভিন্ন লাইসেন্স প্রদান ও নবায়ন, আয়করসংক্রান্ত সেবা, বিল প্রদান চাকরিসংক্রান্ত তথ্য প্রদান, অনলাইনে বিভিন্ন পরীক্ষার ফরম পূরণ ও আবেদন, ভ্রমণ টিকিট প্রদান ইত্যাদি।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
জি ২ সি এর ধারণা দাও।
উত্তর