উদ্দীপকে 'Y [গণিত] রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে না। এ সরকারের যিনি রাষ্ট্রপ্রধান তিনিই প্রকৃত শাসক ও নির্বাহীপ্রধান। এ শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি ও মন্ত্রীরা আইনসভার সদস্য নন এবং তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে না। এতে রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে। উদ্দীপকের 'খ' রাষ্ট্রে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না এবং রাষ্ট্রপ্রধান সর্বময় ক্ষমতার অধিকারী। এরূপ বর্ণনায় রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রতিচ্ছবি প্রকাশ পায়। কারণ রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকেন না। তিনি শাসন বিভাগের সর্বময় ক্ষমতা ভোগ করেন। তিনি তার মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়োগ দেন। মন্ত্রীরা তার ইচ্ছা অনুযায়ী স্থায়ী হয়ে থাকে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে 'Y রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর