উদ্দীপকের 'ক' বিভাগ সরকারের কোন বিভাগকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' বিভাগ সরকারের শাসন বিভাগকে নির্দেশ করে। রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার দায়িত্বযে বিভাগের উপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। আইনবিভাগ কর্তৃক প্রণীত আইন কে বাস্তব প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। ব্যাপক অর্থে, শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকে বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা এবং তার মন্ত্রিপরিষদকে বোঝায়। গঠন ও কার্যাবলীর ভিত্তিতে শাসন বিভাগ দুই ভাগে বিভক্ত। যথা-১. রাজনৈতিক শাসক এবং ২. অ-রাজনৈতিক শাসক। শাসন বিভাগের রাজনৈতিক অংশ নির্দিষ্ট সময়ের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত হন। তারা তাদের সম্পাদিত কার্যাবলীর জন্য জনগণের নিকট দায়ী থাকেন। আর প্রশাসনিক দায়িত্ব পালনকারী স্থায়ী, বেতনভোগী কর্মচারীরা হলো শাসন বিভাগের অ-রাজনৈতিক অংশ। উদ্দীপকের 'ক' বিভাগ স্থান সম্পর্কে বলা হয়েছে, এটি সংক্রান্ত কাজ, প্রতিরক্ষা ও শৃঙ্খলা বিধান, অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা, পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী সম্পাদন ইত্যাদি কাজ করে থাকে। এরূপ কাজগুলো একটি সরকারের শাসন বিভাগ কর্তৃক সম্পন্ন হয়ে থাকে। সুতরাং, উদ্দীপকের 'ক' বিভাগ সরকারের শাসন বিভাগকে নির্দেশ করা হয়েছে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকের 'ক' বিভাগ সরকারের কোন বিভাগকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর