ধর্মতান্ত্রিক সরকার বলতে কী বোঝ?
উত্তর: যখন কোনো রাষ্ট্রের শাসনব্যবস্থা ধর্মীয় বিধিবিধান ও ধর্মীয় আদেশ-নিষেধ অনুযায়ী পরিচালিত হয় তখন তাকে ধর্মতান্ত্রিক সরকার বলে। তাছাড়া অনেক সময় ধর্মীয় নেতার নেতৃত্বে গঠিত ও পরিচালিত সরকারকেও ধর্মতান্ত্রিক সরকার বলা হয়। সাধারণত মধ্যযুগের রাষ্ট্রগুলো ধর্মীয় অনুশাসন ও ধর্মগুরুর নির্দেশ অনুযায়ী পরিচালিত হতো। এ সময় রাষ্ট্রের শাসক রাষ্ট্র পরিচালনায় ধর্মগুরুর ওপর নির্ভরশীল ছিল। অর্থাৎ রাষ্ট্রের সবক্ষেত্রেই ধর্মের প্রভাব প্রকটভাবে পরিলক্ষিত হয়।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
ধর্মতান্ত্রিক সরকার বলতে কী বোঝ?
উত্তর