'ক' রাষ্ট্র শাসন ব্যবস্থায় বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
উত্তর: 'ক' রাষ্ট্রের শাসন ব্যবস্থাটি হল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সে সরকারকে বোঝায় যাতে শাসন বিভাগ বিভাগের নিয়ন্ত্রণ হতে সম্পূর্ণ স্বাধীন থাকে এবং শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগ এর নিকট দায়ী থাকেনা। এ শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা একজন রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং তিনি শাসন বিভাগের প্রকৃত নির্বাহী। উদ্দীপকে 'ক' রাষ্ট্রের রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান হিসেবে ভূমিকা পালন করে। রাষ্ট্রপতিকে আইনসভার সদস্য হতে হয় না। 'ক' রাষ্ট্রের এরূপ বর্ণনায় রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এ সরকার ব্যবস্থায় অন্যতম বৈশিষ্ট্য হলো এর রাষ্ট্রপতি প্রকৃত শাসক। তিনি রাষ্ট্রের চরম ক্ষমতার অধিকারী। এ সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি কে কেন্দ্র করেই প্রশাসনতন্ত্র পরিচালিত হয়। এ ব্যবস্থার মন্ত্রিপরিষদ তাদের নিজ নিজ কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়ী থাকেন। এ ব্যবস্থায় বিচার বিভাগের প্রাধান্য থাকে। বিচার বিভাগ আইন বিভাগের প্রণীত আইন ও শাসন বিভাগের কার্যক্রমের বৈধতা যাচাই করতে পারে। আইনসভা রাষ্ট্রপতি বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাঠ করে তাকে ক্ষমতাচ্যুত করতে পারে না। কেবল বিশেষ ব্যবস্থায় অভিশংসনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করতে পারে। এছাড়া এ সরকার ব্যবস্থা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
'ক' রাষ্ট্র শাসন ব্যবস্থায় বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর