উপরের ছক অনুযায়ী 'ক' নামক রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের ছক অনুযায়ী 'ক' রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো সেই' সরকার যাতে শাসন বিভাগ আইন পরিষদের নিকট তার সকল কাজের জন্য দায়ী থাকে। অর্থাৎ সরকারের বিভিন্ন বিভাগের ওপর আইনসভার নিয়ন্ত্রণ থাকে। এ শাসনব্যবস্থায় শাসনক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে। আর রাষ্ট্রপ্রধান থাকেন নামেমাত্র। এ ব্যবস্থায় কেবিনেটের সদস্যগণ প্রত্যক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত আইনসভার সদস্যদের মধ্য হতে মনোনীত হন। আইন পরিষদের সংখ্যাগরিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী নিযুক্ত হর্ন। আর এ ধরনের ব্যবস্থায় একাধিক বা অনেকগুলো রাজনৈতিক দল বিদ্যমান থাকে। উদ্দীপকের ছকেও দেখেছি যে, 'ক' রাষ্ট্রের সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মতোই অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে। সরকারের বিভিন্ন বিভাগের ওপর আইনসভার নিয়ন্ত্রণ রয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক নেতা নির্বাচিত হয়। সুতরাং আমরা বলতে পারি, 'ক' রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উপরের ছক অনুযায়ী 'ক' নামক রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর