'খ' রাষ্ট্রে বিদ্যমান সরকারব্যবস্থায় ক্ষমতার অতি কেন্দ্রীকরণ ঘটে- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: 'খ' রাষ্ট্রে বিদ্যমান সরকারব্যবস্থায় অর্থাৎ একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থায় ক্ষমতার অতি কেন্দ্রীকরণ ঘটে'- উক্তিটি যথার্থ। একনায়কতন্ত্র হচ্ছে এমন এক শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা একনায়কের হাতে কুক্ষিগত থাকে। এতে একটিমাত্র রাজনৈতিক দল থাকে। এ দলের নেতাই সরকারপ্রধান। এ শাসনব্যবস্থায় জনগণের মতামত, মত প্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার, বিরোধী মতের প্রতি সহনশীলতা এবং আইনের শাসন প্রায় অনুপস্থিত থাকে। ফলে এটি ব্যক্তিস্বাতন্ত্র্য ও গণতন্ত্রের পরিপন্থী। তাছাড়া সংবাদপত্র, সামাজিক মাধ্যম, সাহিত্য ও শিল্পব্যবস্থাও সরকারের নিয়ন্ত্রণে থাকে। এ পরিস্থিতিতে ব্যক্তি নিজস্ব চিন্তা বা মত গঠন ও প্রকাশ করতে পারে না। এছাড়া একনায়কতন্ত্রে একনায়ক তার কার্যাবলির জন্য কারও কাছে দায়বদ্ধ থাকে না। ফলে এটি একটি দায়িত্বহীন শাসনব্যবস্থায় পরিণত হয়। এখানে জনগণের মতামতকে উপেক্ষা করা হয়। ফলে এ সরকারব্যবস্থায় ক্ষমতার অতি কেন্দ্রীকরণ হয়ে থাকে। যার কারণে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না। ফলে সুশাসনও নিশ্চিত হয় না।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
'খ' রাষ্ট্রে বিদ্যমান সরকারব্যবস্থায় ক্ষমতার অতি কেন্দ্রীকরণ ঘটে- উ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর