উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের সরকারের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: স্রেয়ার 'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থাটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়। উক্ত রাষ্ট্রের সরকারপ্রধান ও মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার কাছে জবাবদিহি করেন না। 'ক' রাষ্ট্রের এরূপ বর্ণনায় রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সে সরকারকে বোঝায় যাতে শাসন বিভাগ আইন বিভাগের নিয়ন্ত্রণ হতে সম্পূর্ণ স্বাধীন থাকে এবং শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না। এ শাসনব্যবস্থায় শাসনক্ষমতা একজন রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং তিনিই শাসন বিভাগের প্রকৃত নির্বাহী। এ সরকারব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে রাষ্ট্রপতি প্রকৃত শাসক। তিনিই রাষ্ট্রের চরম ক্ষমতার অধিকারী। এ সরকারব্যবস্থায় রাষ্ট্রপতিকে কেন্দ্র করেই প্রশাসনযন্ত্র পরিচালিত হয়। এ. শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান উভয় ক্ষেত্রে একই ব্যক্তির প্রাধান্য থাকে। এ ব্যবস্থায় মন্ত্রিপরিষদ তাদের নিজ নিজ কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়ী থাকেন। এ ব্যবস্থায় বিচার বিভাগের প্রাধান্য থাকে। বিচার বিভাগ আইন বিভাগের প্রণীত আইন ও শাসন বিভাগের কার্যক্রমের বৈধতা যাচাই করতে পারে। আইনসভা রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করে তাকে ক্ষমতাচ্যুত করতে পারে না। কেবল বিশেষ ব্যবস্থায় অভিশংসনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করতে পারে। এছাড়া এ সরকারব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পৃক্ত। মূলত এ শাসনব্যবস্থায় আইন ও শাসন বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়। তাছাড়া এ সরকারব্যবস্থায় সংবিধানের প্রাধান্য এবং সরকারের স্থিতিশীলতা লক্ষ করা যায়। তাই বলা যায়, উপরিউক্ত এসব বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসিত সরকার অন্যান্য সরকার থেকে ভিন্ন।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের সরকারের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর