উদ্দীপকে বর্ণিত 'ক' ও 'খ' রাষ্ট্রের মধ্যে তুলনামূলক পার্থক্য নিরূপ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতি সরকারব্যবস্থা এবং 'খ' রাষ্ট্রে সংসদীয় সরকারব্যবস্থা বিদ্যমান। আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর একটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা অন্যটি হলো সংসদীয় পদ্ধতির সরকার। কেননা, উদ্দীপকে উল্লিখিত স্রেয়শীর রাষ্ট্রের সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় এবং সরকারপ্রধান ও মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য আইনসভার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে, যা সংসদীয় রকারব্যবস্থাকে নির্দেশ করে। দুটি সরকারই গণতান্ত্রিক সরকারব্যবস্থা। তবে উভয়ের মধ্যে। সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সংসদীয় সরকারে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান পৃথক ব্যক্তি হলেও রাষ্ট্রপতি শাসিত সরকারে যিনি রাষ্ট্রপ্রধান আবার তিনিই সরকারপ্রধান। সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান নামমাত্র শাসক, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধানই প্রকৃত শাসক। রাষ্ট্রপতি শাসিত সরকারে মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য নয়। তারা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত ও তার আজ্ঞাবহ। কিন্তু সংসদীয় সরকারে মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য। তারা আইনসভার নিকট দায়বদ্ধ থাকলেও রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিবর্গ আইনসভার সদস্য নয় বরং রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। সংসদীয় সরকারে অনাস্থা জ্ঞাপন করে যেকোনো মুহূর্তে আইনসভা মন্ত্রিপরিষদকে পদচ্যুত করতে পারে; কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিসভার 'স্থায়িত্ব নির্ভর করে রাষ্ট্রপতির একক ইচ্ছার ওপর। রাষ্ট্রপতি শাসিত'সরকার তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী। আবার জরুরি অবস্থা মোকাবিলার দিক হতে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা অধিক উপযোগী। তবে নমনীয়তার দিক বিবেচনায় সংসদীয় সরকার অধিক নমনীয়। সংসদীয় সরকারে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি কার্যকর না হলেও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় তা কার্যকর হতে দেখা যায়।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' ও 'খ' রাষ্ট্রের মধ্যে তুলনামূলক পার্থক্য নিরূপ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর