উদ্দীপকে প্রশ্নচিহ্নিত স্থানে কোন ধরনের সরকারব্যবস্থাকে নির্দেশ করেছে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রশ্ন [?] চিহ্নিত স্থানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাকে নির্দেশ করছে। কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধান সম্মত ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। যুক্তরাষ্ট্রীয় সরকারে একটি কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রদেশগুলোতেও সরকার গঠিত হয়। এতে সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান, দ্বৈত নাগরিকত্ব, দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা এবং যুক্তরাষ্ট্রীয় আদালত। উদ্দীপকের ডায়াগ্রামে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়ছে- দুষ্পরিবর্তনীয় সংবিধান, দ্বৈত নাগরিকত্ব এবং যুক্তরাষ্ট্রীয় আদালত। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধানের সংশোধন পদ্ধতি অত্যন্ত জটিল হয় বলে এটি দুষ্পরিবর্তনীয়। এখানে নাগরিকরা একই সাথে কেন্দ্রের এবং নিজ নিজ প্রদেশের নাগরিকত্ব ভোগ করে, যা দ্বৈত নাগরিকত্ব নামে পরিচিত। আবার কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিরসনে একটি স্বাধীন ও নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত থাকে। উদ্দীপকের এই বৈশিষ্ট্যগুলো সরাসরি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার দিকেই ইঙ্গিত করে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্নচিহ্নিত স্থানে কোন ধরনের সরকারব্যবস্থাকে নির্দেশ করে…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর