'স্বাধীনতার রক্ষাকবচ' বলতে কী বোঝায়?
উত্তর: স্বাধীনতাকে অক্ষুণ্ণ ও অটুট রাখার জন্য যেসব পদ্ধতি অবলম্বন করা হয় সেগুলোকে স্বাধীনতার রক্ষাকবচ বলে। ব্যক্তিস্বাধীনতা রক্ষায় বিভিন্ন উপাদান রক্ষাকবচ হিসেবে ভূমিকা পালন করে থাকে। তন্মধ্যে স্বাধীনতার প্রধান রক্ষাকবচ হিসেবে কাজ করে আইন। আইন স্বাধীনতা ভোগের পরিবেশ সৃষ্টি করে এবং স্বাধীনতাকে সবার জন্য উন্মুক্ত করে তোলে। আবার দায়িত্বশীল শাসনব্যবস্থা তার নীতি ও কার্যাবলির জন্য আইনসভার নিকট দায়ী থাকার ফলে সরকার স্বৈরাচারী হয়ে স্বাধীনতা লঙ্ঘন করতে পারে না। ফলে, আইন রক্ষিত হয়। এছাড়া আইনের অনুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রত্যক্ষ গণতন্ত্র, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ও সামাজিক ন্যায়বিচার প্রভৃতি স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
'স্বাধীনতার রক্ষাকবচ' বলতে কী বোঝায়?
উত্তর