করিম সাহেবের প্রতিষ্ঠান কীভাবে সংবিধানের প্রাধান্য বজায় রেখে জনগণের মৌলিক অধিকার রক্ষা করে? বিশ্লেষণ করো।
উত্তর: করিম সাহেবের প্রতিষ্ঠান অর্থাৎ বিচার বিভাগ সংবিধানের অভিভাবক ও রক্ষক হিসেবে কাজ করার মাধ্যমে সংবিধানের প্রাধান্য বজায় রাখে এবং জনগণের মৌলিক অধিকার রক্ষা করে। বিচার বিভাগ হলো সংবিধানের অতন্দ্র প্রহরী। সংবিধানের কোনো ধারা বা * বিধানের অস্পষ্টতা দেখা দিলে বিচার বিভাগ তার ব্যাখ্যা প্রদান করে। যদি রাষ্ট্র বা সরকার এমন কোনো আইন প্রণয়ন করে যা সংবিধানের মূল চেতনার সাথে সাংঘর্ষিক, তবে বিচার বিভাগ সেই আইনকে অবৈধ বা বাতিল ঘোষণা করতে পারে। একে বিচার বিভাগীয় পর্যালোচনা বলে। উদ্দীপকে করিম সাহেব সংবিধানের প্রাধান্য বজায় রাখা এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হতে পারেন। আদালত তখন রিট জারির মাধ্যমে সেই অধিকার পুনরুদ্ধারের নির্দেশ দেন। করিম সাহেব নিরপেক্ষভাবে ও ন্যায়বিচারের ভিত্তিতে দায়িত্ব পালন করে রাষ্ট্রের অন্য দুই বিভাগ- আইন ও শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধ করেন।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
করিম সাহেবের প্রতিষ্ঠান কীভাবে সংবিধানের প্রাধান্য বজায় রেখে জনগণের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর