তোমার মতানুসারে, সরকারব্যবস্থার উল্লিখিত মূলনীতি স্বেচ্ছাচার রোধ ব্যক্তি স্বাধীনতা রক্ষায় কতটা কার্যকর? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: সরকারের স্বেচ্ছাচারিতা রোধ ও ব্যক্তিস্বাধীনতা রক্ষায় 'ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি' কার্যকর ভূমিকা পালন করে- বক্তব্যটির সাথে আমি একমত। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের তিনটি বিভাগ যথা: আইন, শাসন ও বিচার বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করাকে বোঝায়। নীতি অনুযায়ী প্রতিটি বিভাগ তার নিজস্ব কর্মক্ষেত্রের মধ্যে স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না। অর্থাৎ আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সেসব আইন কার্যকর করবে এবং বিচার বিভাগ সেসব আইনের ব্যাখ্যা দান এবং বিভিন্ন মামলায় প্রয়োগ করবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য হলো জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সরকারের স্বেচ্ছাচারিতা রোধ ও ব্যক্তিস্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে থাকলে সে ব্যক্তি স্বেচ্ছাচারী শাসকে পরিণত হতে পারে। ক্ষমতা স্বতন্ত্রীকরণের মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা বিভিন্ন ব্যক্তির ওপর ন্যস্ত হয়। এতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির দায়বদ্ধতা থাকে। তাই তারা ক্ষমতার অপব্যবহার না করে জনগণের অধিকার রক্ষায় সচেষ্ট হয়। এভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সরকারের স্বেচ্ছাচারিতা রোধে কার্যকর ভূমিকা পালন করে। এছাড়া ব্যক্তিস্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন বিচার বিভাগের স্বাধীনতা। আর ক্ষমতার স্বতন্ত্রীকরণের মাধ্যমেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়। সর্বোপরি ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি নাগরিক স্বাধীনতার রক্ষক হিসেবেও কাজ করে। উপরিউক্ত আলোচনার ভিত্তিতে তাই বলা যায়, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রতিষ্ঠিত হলে সরকারের স্বেচ্ছাচারিতা রোধ হয় এবং ব্যক্তিস্বাধীনতা পরিপূর্ণতা পায়।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
তোমার মতানুসারে, সরকারব্যবস্থার উল্লিখিত মূলনীতি স্বেচ্ছাচার রোধ ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর