উপরের ছকের 'চ' সরকার ও 'ছ' সরকার, তোমার পাঠ্যপুস্তকের কোন সরকারের সাথে মিল রয়েছে? ব্যাখ্যা করে বুঝিয়ে লেখো।
উত্তর: উপরের ছকের 'চ' সরকার ও 'ছ' সরকার যথাক্রমে গণতান্ত্রিক সরকার এবং একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থাকে নির্দেশ করে। গণতন্ত্র বলতে এমন এক শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, সরকার গঠন ও তার পরিচালনা করে থাকে। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি বিদ্যমান। এছাড়া গণতন্ত্রে মুক্ত ও স্বাধীন প্রচারমাধ্যম এবং স্বাধীন আইনসভার উপস্থিতি রয়েছে। এসকল বিষয় গণতান্ত্রিক ব্যবস্থাকে সফল করে। উদ্দীপকের 'চ' সরকারের বৈশিষ্ট্যের ক্ষেত্রে জনগণের শাসন, একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি, মুক্ত ও স্বাধীন প্রচারমাধ্যম, সার্বভৌম আইনসভার উল্লেখ রয়েছে, যা গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকেই নির্দেশ করে। অন্যদিকে, গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা হলো একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রের অর্থ হলো ব্যক্তি বা গোষ্ঠীর অপ্রতিহত স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ। একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য হলো সমগ্র রাষ্ট্রকে একনায়কের ইচ্ছানুযায়ী পরিচালনা করা। পররাষ্ট্র গ্রাস, নির্মম অত্যাচার ও বিভীষিকার রাজত্ব কায়েম করা। একনায়কতন্ত্রের মূলনীতি হলো এক জাতি, এক দল এবং এক নেতা। একনায়কতন্ত্রে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস এক নেতা। এ ধরনের সরকারে একটিমাত্র রাজনৈতিক দল থাকে এবং তাদের মধ্য থেকেই প্রার্থী নির্বাচিত হন। এছাড়াও একনায়কতন্ত্রে সরকার কর্তৃক প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ প্রচার মাধ্যমের কোনো স্বাধীনতা থাকে না। এ ব্যবস্থায় আইনসভা মূলত ক্ষমতাহীন। আইনসভা কার্যত একনায়কের সব কাজের বৈধতা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। উদ্দীপকের 'ছ' সরকারের বৈশিষ্ট্যের ক্ষেত্রে এক ব্যক্তির শাসন, একটি রাজনৈতিক দলের উপস্থিতি, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত প্রচারমাধ্যম ও প্রহসনমূলক আইনসভার উল্লেখ রয়েছে, যা একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থাকেই ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকের 'চ' ও 'ছ' সরকারের সাথে আমার পাঠ্যপুস্তকের যথাক্রমে গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক সরকারের মিল রয়েছে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উপরের ছকের 'চ' সরকার ও 'ছ' সরকার, তোমার পাঠ্যপুস্তকের কোন সরকারের স…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর