উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে 'ক' রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। গণতন্ত্র বলতে এমন এক শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, সরকার গঠন ও তা পরিচালনা করতে পারে। আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা। গণতান্ত্রিক সরকার গঠিত হয় জনগণের সম্মতিক্রমে। জনসমর্থন হারালে নির্বাচনে সরকারকে পরাজিত হতে হয়। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী বার্কারের মতে, "গণতন্ত্র হচ্ছে আলাপ-আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার।" আলাপ-আলোচনার মাধ্যমে সরকার পরিচালিত হয় বলে এরূপ সরকার জনগণের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সকল বিষয়ে উন্নতি সাধনে সক্ষম হয়। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় জনগণ নির্দিষ্ট সময় অন্তর শাসনকার্য পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচিত করে থাকে। বেশিরভাগ গণতান্ত্রিক রাষ্ট্রে প্রধানমন্ত্রী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গণতান্ত্রিক সরকার জবাবদিহিমূলক শাসনব্যবস্থা। এ ব্যবস্থায় সরকারের দায়িত্বশীল প্রত্যেককে তার কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে হয়। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' রাষ্ট্রে জনগণের প্রতিনিধিরা শাসনক্ষমতা পরিচালনা করে। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের কাছে দায়বদ্ধ থাকে। প্রধানমন্ত্রী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে। প্রতি পাঁচ বছর পরপর সেখানে নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার পরিবর্তন করে থাকে। পূর্বোক্ত আলোচনা থেকে বলা যায়, 'ক' রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। কেননা উল্লেখিত গণতান্ত্রিক সরকারের বিষয়গুলোর সাথে 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থার সাদৃশ্যতা রয়েছে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? আল…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর