উদ্দীপকে বর্ণিত দুটি সরকারের পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রথম অংশে যুক্তরাষ্ট্রীয় সরকার ও এককেন্দ্রিক সরকারব্যবস্থার কথা এবং শেষ অংশে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের উল্লেখ করা হয়েছে। তাই আমরা প্রশ্ন অনুসারে প্রথম যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকারের এবং শেষ অংশে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের পার্থক্য বিশ্লেষণ করার চেষ্টা করব। ক্ষমতা বণ্টন নীতির ভিত্তিতে সরকার যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক এই দুই ভাগে ভাগ করা হয়। দুই ধরনের সরকারের অবস্থান দুই মেরুতে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্র ও প্রদেশের মধ্যে সুস্পষ্টভাবে ভাগ করে দেওয়া হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় সমস্ত ক্ষমতা থাকে কেন্দ্রের হাতে। কেন্দ্র থেকে সমস্ত ক্ষমতা চর্চা করে দেশ পরিচালনা করা হয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় ও প্রাদেশিক নামে দুই ধরনের সরকার আবশ্যিক অথচ এককেন্দ্রিক সরকারে একটিমাত্র সরকার থাকে। প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যতীত যুক্তরাষ্ট্রীয় সরকারের কল্পনা করা যায় না, যেখানে এককেন্দ্রিক সরকারে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে কিছু নেই। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা বিদ্যমান এবং নাগরিক দ্বৈত নাগরিকের মর্যাদা লাভ করে। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় সাধারণত আইনসভা এককক্ষবিশিষ্ট হয়। সংসদীয় ও রাষ্ট্রপতি সরকারব্যবস্থাও সম্পূর্ণ ভিন্ন বা আলাদা চেতনা ধারণ করে। সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান থাকে নামেমাত্র প্রধান, প্রকৃত শাসক থাকেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে এবং আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান থাকেন একই ব্যক্তি। তিনি চূড়ান্ত ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপ্রধান আইনসভার নিকট জবাব দিতে বাধ্য নয়। সংসদীয় সরকারে মন্ত্রিগণ প্রায় সকলেই আইনসভার সদস্য কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় এরূপ কোনো বিধান নেই। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় ক্ষমতাস্বতন্ত্রীকরণের বাধ্যবাধকতা থাকলেও সংসদীয় সরকারে তা অনুপস্থিত। শেষকথা হলো উপরে আলোচিত সরকারব্যবস্থার মধ্যে যতই পার্থক্য থাকুক না কেন উল্লিখিত সব সরকারই গণতান্ত্রিক সরকার। বস্তুত সব ধরনের সরকারের ভাবমূর্তি নির্ভর করে শাসকদের সততা, সদিচ্ছা ও যোগ্যতার ওপর।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দুটি সরকারের পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর