গণতন্ত্র বলতে কী বোঝায়?
উত্তর: যে শাসনব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণকর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা করে তাকে গণতন্ত্র বলে। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ Democracy, যা গ্রিক শব্দ Demos এবং Kratos বা Kratia থেকে উদ্ভূত। Demos অর্থ জনগণ আর Kratos বা Kratia শব্দের অর্থ শাসন ক্ষমতা। সুতরাং শব্দগত অর্থে গণতন্ত্র হচ্ছে 'জনগণের শাসন ক্ষমতা'। মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি, আব্রাহাম লিংকন (Abraham Lincoln) গণতন্ত্র সম্পর্কে বলেন- 'জনসাধারণের কল্যাণের জন্য, জনসাধারণের দ্বারা পরিচালিত, জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা'। গণতন্ত্র বর্তমান বিশ্বের সবচাইতে কাঙ্ক্ষিত ও জনপ্রিয় শাসনব্যবস্থা। এই ব্যবস্থায় জনগণের সার্বভৌমত্বকে স্বীকার করা হয়।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
গণতন্ত্র বলতে কী বোঝায়?
উত্তর