উদ্দীপকে 'ক' রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'ক' রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থা বলে। এ সরকার ব্যবস্থা জনমতের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং জনসাধারণের প্রতিনিধির মাধ্যমে পরিচালিত হয়। এ ব্যবস্থায় বিজয়ী দলের আস্থাভাজন নেতাকে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিপরিষদের হাতে শাসন সংক্রান্ত সকল ক্ষমতা ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ নিজেদের যাবতীয় কাজ ও নীতি নির্ধারণের জন্য আইন পরিষদের কাছে দায়ী থাকে। এ সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী প্রকৃত শাসক হিসেবে স্বীকৃত হন। সংসদীয় সরকারের স্থায়িত্ব আইনসভার আস্থা-অনাস্থার ওপর নির্ভর করে। আইনসভা যদি সরকারের ওপর অনাস্থা জ্ঞাপন করে তাহলে এ সরকারের পতন অনিবার্য। উদ্দীপকে বলা হয়েছে, আইনসভার আস্থা অর্জন করায় রাষ্ট্রপ্রধান উদ্দীপকে 'ক' রাষ্ট্রে সরকারপ্রধান তথা প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। 'ক' রাষ্ট্রে তার আস্থাভাজনদের মন্ত্রিপরিষদে নিয়োগ দিয়ে কেবিনেট গঠন করেন এবং তার সরকারকে আইনসভায় জবাবদিহি করতে হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আইনসভার অনাস্থায় 'ক' রাষ্ট্রে-এর সরকারের পতন ঘটে। পূর্বোক্ত আলোচনার আলোকে বলা যায়, এ বিষয়গুলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থারই বৈশিষ্ট্য। তাই বলা যায়, উদ্দীপকে 'ক' রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে 'ক' রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান? ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর