রাজনৈতিক নেতৃত্ব বলতে কী বোঝায়?
উত্তর: রাজনৈতিক নেতৃত্ব বলতে নেতার রাজনৈতিক বিশেষ গুণকে বোঝায়। এ ধরনের নেতৃত্বের মধ্যে এমন এক ধরনের বিশেষ গুণ থাকে যার মাধ্যমে সহজেই জনগণকে আকৃষ্ট করা যায়। রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠে রাজনীতিকে কেন্দ্র করে। রাজনৈতিক নেতৃত্ব তার কাজ দ্বারা, ত্যাগ-তিতিক্ষা দ্বারা জনগণের আস্থার জায়গাটা এতটাই শক্ত করে যে একটি জাতি তার নেতৃত্বে স্বাধীনতা ও মুক্তির স্বাদ পেতে জীবন দিতেও দ্বিধাবোধ করে না।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
রাজনৈতিক নেতৃত্ব বলতে কী বোঝায়?
উত্তর