'ক' রাষ্ট্রে বিদ্যমান সরকার পদ্ধতিকে তুমি কি উত্তম মনে কর? যুক্তি দাও।
উত্তর: 'ক' রাষ্ট্রে বিদ্যমান সরকারব্যবস্থা হলো রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। আমি এ সরকারব্যবস্থাকে উত্তম মনে করি। রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি একই সাথে সরকার ও রাষ্ট্রপ্রধান। তিনি চরম ক্ষমতার অধিকারী ও প্রকৃত শাসক। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার স্থায়িত্ব একে অন্য যেকোনো সরকারব্যবস্থা থেকে উত্তম স্থান দান করেছে। এ সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন এবং মেয়াদ শেষ হবার পূর্বে এ পদ থেকে তাকে অপসারণ করা অত্যন্ত কঠিন। এ ব্যবস্থায় সরকারপ্রধান ও মন্ত্রিসভাকে আইনসভা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না এবং তারা তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী নন। এ ব্যবস্থায় আইন, শাসন ও বিচার বিভাগ স্বাধীন থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারে। কেননা এ ব্যবস্থায় ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি কার্যকর থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় দেশের দ্রুত উন্নয়ন সাধিত হয়। সরকারের স্থায়িত্বের ফলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা সম্ভব হয়। এ সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি পদে সাধারণত দেশের নাম করা যোগ্য ও দক্ষ রাজনীতিবিদ নির্বাচিত হন এবং তিনি তার কাজের সুবিধার্থে দেশের জ্ঞানী, গুণী, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে থাকেন। যার ফলে দেশ দক্ষ ও যোগ্য নেতৃত্ব পায়। এ সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি এককভাবে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। অনুন্নত ও উন্নয়নশীল দেশের জন্য এ সরকারব্যবস্থা অধিকতর উপযোগী। কারণ রাষ্ট্রপতি তার বলিষ্ঠ নেতৃত্ব দ্বারা জাতিকে এগিয়ে নিয়ে যান। সুতরাং আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে 'ক' সরকারব্যবস্থা তথা রাষ্ট্রপতি শাসিত সরকার অন্যান্য সরকার থেকে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। এজন্য এটি একটি উত্তম সরকারব্যবস্থা বলে আমি মনে করি।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
'ক' রাষ্ট্রে বিদ্যমান সরকার পদ্ধতিকে তুমি কি উত্তম মনে কর? যুক্তি দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর